শিরোনাম :
সিলেটে প্রায় ২০ বছর পর আবার নিজের শ্বশুড় বাড়ির এলাকায় আসছেন তারেক রহমান সিলেট কারাগারের বন্দিরাও এবার ভোট দেবেন ১৬নং ওয়ার্ডে হাওয়াপাড়া ও তাতিপাড়া নাগরিক কমিটির আয়োজনে দোয়া মাহফিল এতিম শিশুদের মুখে হাসি ফুটালেন ব্যবসায়ী নেতৃবৃন্দ সিলেটের জৈন্তাপুরে ক্রাশার মিলে অভিযান, ১০ হাজার টাকা জরিমানা শীতার্তদের মাঝে গোয়াইনঘাট ছাত্র পরিষদের শীতবস্ত্র বিতরণ এক বছরে সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত ৩৬৪,নিহতদের বেশি মোটরসাইকলে চালক আরোহী নারী শিক্ষা ও ক্ষমতায়নে দেশনেত্রীর অবদান অবস্মরণীয় : খন্দকার মুক্তাদির প্রাকৃতিক সৌন্দর্য ও খনিজ সম্পদে ভরপুর জৈন্তাকে নতুন রূপে সাজাতে হবে: আরিফুল হক চৌধুরী শোক বই স্বাক্ষরকালে বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির

সদর উপজেলার চামাউরা কান্দিতে শিশুকে ধর্ষণের প্রতিবাদে ও ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবীতে মানববন্ধন

রিপোর্টার নামঃ
  • সোমবার, ১৮ অক্টোবর, ২০২১
  • ১৩৮২ বার পড়া হয়েছে

সিলেট সদর উপজেলার ৮নং কান্দিগাও ইউনিয়নের ১নং ওয়ার্ডের চামাউরা কান্দি গ্রামে ৩ বছর ৯ মাস বয়েসী শিশুকে ধর্ষণের প্রতিবাদে ও ধর্ষক মতিউর রহমানের সর্বোচ্চ শাস্তির দাবীতে এলাকাবাসীর উদ্যোগে এক মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়।

সোমবার (১৮ অক্টোবর) চামাউরা কান্দি এলাকায় এ মানববন্ধন পালন করা হয়। এলাকার বিশিষ্ট মুরব্বী হারুনুর রশীদের সভাপতিত্বে ও নারী নেত্রী হাসিনা বেগমের পরিচালনায় বক্তব্য রাখেন, ইউপি সদস্য মো. আব্দুল মজিদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন মরম আলী, রহিম আলী, আইয়ুব আলী, রহমত আলী, আব্দুল মানিক, আব্দুল মালেক, সাঈদ মিয়া, সমন মিয়া, বিলাল আহমদ, ইদন মিয়া, জলিল মিয়া, ইমরান গাজী, ওলিউর রহমান, আব্দুর রহমান, আব্দুর রব, হোসেন মিয়া, বাতেন মিয়া, রাবেয়া বেগম, জহুরা বেগম, জরিনা বেগম, আয়েশা বেগম, আলেকজান বিবি, সুফিয়া খাতুন, জাহুরা বেগম, ছফুরা বেগম, আহার বানু, রমুজা বেগম সহ এলাকার সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।

মানবন্ধনে বক্তারা বলেন, চামাউরা কান্দি একটি শান্তিপূর্ণ এলাকা। এ এলাকায় কখনো এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটেনি। যে ব্যক্তি এ ধরনের ঘটনা ঘটিয়েছে তাকে সর্বোচ্চ শাস্তি প্রদান করতে হবে। তা না হলে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আরো ঘটতে পারে।

যখনি এ ঘটনার খবর এলাকায় জানা জানি হয় সাথে সাথে স্থানীয় ইউপি সদস্য আব্দুল মজিদকে নিয়ে আমরা এলাকাবাসী ধর্ষককে ধরে দিয়ে আইনের আওতায় সোপর্দ করি। এ ঘটনায় যারা ধর্ষকের পক্ষে কথা বলবে তাদেরকেও ছাড় দেওয়া হবে না। বক্তারা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নিকট এ ঘটনার বিচার দাবী করেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain