শিরোনাম :
নতুন এসএমপি কমিশনার সারোয়ার মোর্শেদ, কুদ্দুস চট্টগ্রামে বদলি আগামী বছরের হজ: সর্বনিম্ন প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা প্রবাসীদের নিরাপত্তা ও সম্পদের সুরক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: প্রশাসক আব্দুল কাইয়ূম চৌধুরী সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু ফ্যামিলি কার্ড কর্মসূচি সারা দেশে সম্প্রসারণের পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক মেসির আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন ‎ সিলেটে হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু সিলেট বিভাগে সপ্তাহজুড়ে অব্যাহত থাকবে ভারী বৃষ্টি এম ইলিয়াস আলীর সন্ধান কামনায় বিশ্বনাথে বিএনপি ও সহযোগী সংগঠনের আলোচনা ও দোয়া মাহফিল লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট জগতের ঐতিহাসিক আয়োজন ইন্টারন্যাশনাল ট্রেইনার্স কনফারেন্স সম্পন্ন

গোয়াইনঘাটে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ২০ আসামী গ্রেফতার

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ২২ অক্টোবর, ২০২১
  • ৪৩০ বার পড়া হয়েছে

গোয়াইনঘাট প্রতিনিধি :: সিলেটের গোয়াইনঘাটে থানা পুলিশের পৃথক অভিযানে বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত ২০জন আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
গত বৃহস্পতিবার রাতে ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতার অভিযানে পৃথক টিমে নেতৃত্ব দেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল চন্দ্র দেব, পরিদর্শক (তদন্ত) মো. ওমর ফারুক ও থানার সেকেন্ড অফিসার প্রলয় রায়।
এছাড়াও অভিযানে অংশগ্রহণ করেন গোয়াইনঘাট থানার উপপরিদর্শক (এসআই) মতিউর রহমান, লিটন রায় ও অনুজসহ পুলিশ সদস্যরা।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার গভীর রাতে গোয়াইনঘাট থানা পুলিশ পৃথক তিনটি টিম গঠন করে থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে বিভিন্ন জিআর ও সিআর মামলার ওয়ারেন্টভুক্ত ২০জন আসামিকে গ্রেফতার করা হয়।
ধৃতরা হলেন, উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের দক্ষিন পান্তমাই গ্রামের মুশকত আলী, আবু তাহের, হবি মিয়া, জমির উদ্দিন, আলীরগাঁও ইউনিয়নের বার্কিপুর গ্রামের মো. নিজাম, রাউতগ্রামের আব্দুস সালাম, বাবনাগ্রামের মানিক মিয়া, বদরুল ইসলাম, পশ্চিম জাফলং ইউনিয়নের দক্ষিণপ্রতাপপুর গ্রামের বোরহান উদ্দিন, সোহেল মিয়া, জাহেনারা বেগম, রুজিনা বেগম, পূর্ব জাফলং ইউনিয়নের লাখেরপাড় গ্রামের কাওসার, বিল্লাল, আব্দুল হান্নান, ইসমাইল আলী, ছৈলাখেল ৮ম খন্ড গ্রামের আব্দুর রব, সেলিম আহমদ ও আব্দুল করিম।
এ ব্যাপরে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল চন্দ্র দেব বলেন, গোয়াইনঘাট থানায় বিভিন্ন মামলায় ওয়ারেন্ট ভুক্ত আসামিদের গ্রেফতারে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাতে গোয়াইনঘাট থানা পুলিশের পৃথক ৩টি টিম ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান পরিচালনা করা হয়। পুলিশের ৩টি টিমের অভিযানে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ২০জন আসামি গ্রেফতার করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain