শিরোনাম :
তিন মাসের মধ্যে চালু হবে সিলেটের ২৫০ শয্যার সেই হাসপাতাল-স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত সিলেট সিটি নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী নুরুল ইসলাম বাবুল ফ্রান্স প্রবাসী ও যুবদল নেতা আলী আহসান আফতাব স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বিমানবন্দরে এক জমকালো সংবর্ধনা বড়লেখায় মুন্নির মৃত্যুর ঘটনায় রহস্য উদ্‌ঘাটন-’বিচারের দাবিতে মানববন্ধন সাত দিনের মধ্যে সিলেট ওসমানী হাসপাতালের সব সমস্যার সমাধান হবে: স্বাস্থ্যমন্ত্রী শুক্রবার সিলেট আসছেন স্বাস্থ্যমন্ত্রী, যাবেন ওসমানী হাসপাতালে নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদ সিলেট জেলার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে সিলেটস্থ শান্তিগঞ্জ সমিতি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে জন্মাষ্টমী উদ্‌যাপনে পুলিশের সর্বাত্মক সহযোগিতা থাকবে: পুলিশ কমিশনার

উপুড় হয়ে শুয়ে কী ভাবছেন শ্রাবন্তী, উঠলো ‘চতুর্থ বিয়ের কথা’

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ২৬ অক্টোবর, ২০২১
  • ৫২৪ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক :: কাজের ফাঁকে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে দারুণ পছন্দ করেন টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তবে এখন তেমন কোনো কাজ নেই হাতে! প্রেম, সোশ্যাল মিডিয়া, ঘুরে বেড়ানো… এইতো!
স্বামী রোশনের সঙ্গে বিচ্ছেদ নিয়ে যতই ঝামেলা চলুক, ঘুরে বেড়াচ্ছেন এপ্রান্ত থেকে ওপ্রান্তে। কিছুদিন আগেই মলদ্বীপে গিয়েছিলেন ছুটি কাটাতে। সেখান থেকে ঘুরে আসার কয়েক সপ্তাহ পরেই তাকে দেখা গিয়েছিল জিম করবেটে। আর এখন ফের বেরিয়ে পড়েছেন ছুটি কাটাতে।

কিছুদিন আগে এক সুসজ্জিত সমুদ্রমুখী রিসোর্ট থেকে নিজের নানা ছবি শেয়ার করেছিলেন তিনি। আর এবার দেখা যাচ্ছে কোনো এক রুফটপ পুলে উপুড় হয়ে শুয়ে আছেন অভিনেত্রী। পরে আছেন কালো মনোকিনি। এক দৃষ্টিতে তাকিয়ে আছেন সমুদ্রের দিকে। সেভাবে কোনো মেকআপ নেই চোখেমুখে। বরং সেখানে আত্মবিশ্বাস। ছবির ক্যাপশনে লিখলেন, ‘হাল ছেড়ো না… গোটা দুনিয়া তোমার সেরাটা দেখার জন্য মুখিয়ে আছে।’

টলিউডের অন্দরে বর্তমানে জোর জল্পনা চতুর্থ প্রেমিক অভিরূপ নাগ চৌধুরীর সঙ্গেই বেড়াতে গেছেন অভিনেত্রী। পাশাপাশি এদিন তিনি ছবি পোস্ট করতেই আবারো প্রত্যাশিতভাবেই নেটিজেনদের সমালোচনার মুখে পড়তে হয় তাকে। চতুর্থ বিয়ে কবে করছেন সেই প্রশ্নেই ভরে উঠেছে অভিনেত্রীর সোশ্যাল মিডিয়া। তবে বরাবরের মতই সমালোচনার সম্মুখীন হয়ে চুপ থাকার সিদ্ধান্ত নিয়েছেন অভিনেত্রী।

এবার কাজে কথা বলা যাক! একগুচ্ছ নতুন ছবিতে দেখা যাবে শ্রাবন্তীকে। যার মধ্যে অনন্যতম প্রিয়াঙ্কা সরকারের সঙ্গে ডার্ক থ্রিলার ঘরানার ছবি। নাম ‘ধাপ্পা’।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain