শিরোনাম :
আগামী বছরের হজ: সর্বনিম্ন প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা প্রবাসীদের নিরাপত্তা ও সম্পদের সুরক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: প্রশাসক আব্দুল কাইয়ূম চৌধুরী সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু ফ্যামিলি কার্ড কর্মসূচি সারা দেশে সম্প্রসারণের পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক মেসির আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন ‎ সিলেটে হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু সিলেট বিভাগে সপ্তাহজুড়ে অব্যাহত থাকবে ভারী বৃষ্টি এম ইলিয়াস আলীর সন্ধান কামনায় বিশ্বনাথে বিএনপি ও সহযোগী সংগঠনের আলোচনা ও দোয়া মাহফিল লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট জগতের ঐতিহাসিক আয়োজন ইন্টারন্যাশনাল ট্রেইনার্স কনফারেন্স সম্পন্ন মদিনা মার্কেটের ঘটনা: তদন্তে নির্দোষ সজিব, রাব্বানী ও রাসেল-অপরাধে সম্পৃক্ততায় গিয়াস ও রিপনকে বহিষ্কার

দেশজুড়ে গণটিকার দ্বিতীয় ডোজ ২৮ অক্টোবর

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ২৬ অক্টোবর, ২০২১
  • ৩৯৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: করোনার সংক্রমণ প্রতিরোধে দেশজুড়ে গণটিকাদান কর্মসূচির আওতায় প্রথম ডোজের টিকা নেওয়াদের দ্বিতীয় ডোজ দেওয়া হবে আগামী বৃহস্পতিবার। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে গত ২৮ সেপ্টেম্বর দেশজুড়ে বিশেষ কোভিড-১৯ ভ্যাকসিনেশন ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছিল।

সোমবার স্বাস্থ্য অধিদফতরের ফেসবুক পেজে এ ঘোষণা দেওয়া হয়েছে। স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৮ সেপ্টেম্বর সারা দেশে প্রথম দিনে ৬৭ লাখ ৫৮ হাজার ৯৯২ ডোজ আর ২৯ সেপ্টেম্বর ১৩ লাখ ৩৪ হাজার ২৪৪ ডোজ টিকা দেওয়া হয়।
একই সঙ্গে এ সময়ে দ্বিতীয় ডোজের টিকা নেয় আরও ২ লাখ ৮২ হাজার ২০ জন। সব মিলিয়ে ওই দুদিনে মোট প্রথম ডোজের টিকা নিয়েছে ৮০ লাখ ৯৩ হাজার ২৩৬ জন। সেই ক্যাম্পেইনের অংশ হিসেবে দ্বিতীয় ডোজের কার্যক্রম আগামী ২৮ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে। ওইদিন সারা দেশে সব সিটি করপোরেশন, পৌরসভা ও উপজেলায় বিশেষ ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে এবং ক্যাম্পেইন চলাকালে শুধু দ্বিতীয় ডোজ প্রদান করা হবে।

এর আগে এক অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম জানিয়েছিলেন, এ মাসেই আমরা ৪ কোটির মতো মানুষকে টিকার দুই ডোজ দিতে পারব। আগামী ২৮ অক্টোবর টিকা ক্যাম্পেইনের প্রায় ৮২ লাখ মানুষ দ্বিতীয় ডোজ পাবে। আর আগামী মাস নাগাদ অন্তত ৫ কোটি মানুষকে দুই ডোজ পূর্ণ টিকা দিতে পারব।

তিনি জানান, সরকারের লক্ষ্যমাত্রা দেশের ৮০ শতাংশ মানুষকে টিকার আওতায় নিয়ে আসা। টিকা ও জনবল স্বল্পতায় সেটা কিছুটা সময়সাপেক্ষ হলেও অন্তত ৫ কোটি মানুষকে দুই ডোজ পূর্ণ করা গেলে অনেকটা বড় স্বস্তি মিলবে। সবকিছু ঠিক থাকলে মার্চের মধ্যে ১২ কোটি লোককে ডাবল ডোজ দিতে পারব। তা হলে ৭০ শতাংশের বেশি মানুষকে টিকা দেওয়া হয়ে যাবে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain