শিরোনাম :
সিলেটে দুর্গাপূজা নির্বিঘ্ন করতে বিএনপির ৭,৮,৯,৩৭,৩৮ ও ৩৯নং ওয়ার্ডের তদারকি কমিটি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত সিলেটে দুর্গাপূজা নির্বিঘ্ন করতে বিএনপির ৭ ‘তদারকি কমিটি’ জুড়ীতে ছাত্রলীগের মিছিলের পর সাবেক উপজেলা চেয়ারম্যান কিশোর রায় গ্রেপ্তার সড়ক দুর্ঘটনা রোধে সিসিক প্রশাসকের সাথে নিসচা সিলেট মহানগরের মতবিনিময় সম্প্রীতির উৎসবে মানবিকতার ছোঁয়া, সিলেটে ৫০০ পরিবারের পাশে আজিজ খান সজিব টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট সাইক্লোনের ‘চিঠির কথা: গান-কবিতায়’ শীর্ষক সাহিত্য আসর অনুষ্ঠিত সুনামগঞ্জ জেলা পরিষদের বিভিন্ন প্রকল্পের চেক বিতরণ সিলেট-ঢাকা মহাসড়কে প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া

আদালতের নির্দেশে সিলেটে বন্ধ হচ্ছে সবধরণের ব্যাটারিচালিত বাহন

রিপোর্টার নামঃ
  • সোমবার, ১ নভেম্বর, ২০২১
  • ৪৮৪ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: ৮ নভেম্বর থেকে অভিযানে নামবে সিসিক নানা নাটকীয়তার পর অবশেষে উচ্চ আদালতের নির্দেশে সিলেটে বন্ধ হচ্ছে সবধরণের ব্যাটারিচালিত অবৈধ বাহন। পূর্বে একাধিকবার ট্রাফিক পুলিশ ও সিসিক অভিযান চালালেও এসব অবৈধ বাহন বন্ধে কোন কাজ হয়নি। এমনকি প্রশাসনের পক্ষ থেকে বার বার নিষিদ্ধ এসব যান বন্ধ করার কথা বলা হলেও বাস্তবে কোনো ব্যবস্থা নেয়া হয়নি না।

বরং দিন দিন এসব যানের সংখ্যা বাড়ছেই। বাড়ছে দুর্ঘটনা, প্রাণহানি। সাথে সিলেটের পরিবহন সেক্টরের দেখা দেয় বিশৃঙ্খলাতা। প্রায় ৮ বছর ধরে নিষিদ্ধ ব্যাটারিচালিত ইজিবাইক, টমটম, রিকশায় সয়লাব ছিলো সিলেটে। আর এসব চলাচলের ক্ষেত্রে নিষেধাজ্ঞা থাকায় গড়ে উঠেছে চাঁদাবাজ সিন্ডিকেট। এই সিন্ডিকেটের বদৌলতে বিদ্যুতের এক শ্রেণির দুর্নীতিবাজ কর্মকর্তা ও পুলিশের পেটেও যাচ্ছে প্রতিমাসে লাখ লাখ টাকা।
এদিকে, সিলেট মহানগরী এলাকায় সুষ্ঠুভাবে যানবাহন চলাচলের পাশাপাশি ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন ও যানজট নিরসনের লক্ষ্যে ব্যাটারি চালিত অটোরিকশা, টমটম চলাচলের বন্ধে ব্যাপারে আগামী ৮ নভেম্বর থেকে উচ্চ আদালতের নির্দেশে অভিযানে নামবে সিসিক। সিসিকের এমন নির্দেশনা কেউ না মানলে তার বিরুদ্ধে সাথে সাথে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

বিষয়টি নিশ্চিত করেছেন সিসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান খান।

তিনি জানান, মহামান্য হাইকোর্টের নির্দেশে সিলেট মহানগরী এলাকায় কোন প্রকার ব্যাটারি চালিত যানবাহন আর চলতে দেয়া হবেনা। আগামী ৮ নভেম্বর থেকে আদালতের নির্দেশে কঠোরভাবে অভিযান শুরু করবে সিসিক। যদি কেউ সিসিকের এই নির্দেশনা না মানেন তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain