শিরোনাম :
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জালালাবাদ থানাধীন সকল পুজামন্ডপের প্রতিনিধিদের সাথে মতবিনিমিয় সভা অনুষ্ঠিত গোয়াইনঘাটে ৪ লিস্টার মেশিন ধ্বংস, ডুবিয়ে দেওয়া হলো বালুভর্তি বাল্কহেড: সাড়ে ৩ লাখ টাকা জরিমানা আদায় জালালাবাদ ইউনিয়নের আলিনগর- পালপুর মাদ্রাসা মাঠে চেয়ারম্যান পদপ্রার্থী জৈনুদ্দিনের মতবিনিম্ন সভা সিলেট-তামাবিল সড়ক: পৃথক দুর্ঘটনায় নারী-শিশুসহ নিহত ৩ সিলেটে হৃদয় হত্যা: নরসিংদী থেকে প্রধান ৩ আসামি গ্রেপ্তার সিলেট মহানগর ও জেলা যুবদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে মদিনা মার্কেটে আনন্দ মিছিল বড়লেখায় সড়কের সৌরবাতি দীর্ঘদিন ধরে অকেজো- ভোগান্তিতে পথচারী সিলেটে নাইট গার্ডের মরদেহ উদ্ধার, ১৩ শ্রমিক আটক মৌলভীবাজার সীমান্তে যে কারণে মোতায়েন১২ প্লাটুন বিজিবি মালনীছড়া চা বাগানে এসডিএম জগিং ক্লাবের আর্থিক সহায়তা

ঢাবির ‘খ’ ইউনিটের ফল প্রকাশ, পাসের হার ১৬.৮৯ শতাংশ

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ২ নভেম্বর, ২০২১
  • ৪৫৯ বার পড়া হয়েছে

 

নিউজ ডেস্ক :: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এ বছর এই ইউনিটে পাসের হার ১৬ দশমিক ৮৯ শতাংশ। আর পাশ করেছেন ৭ হাজার ১২ জন।

আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় ‘খ’ ইউনিটের ফল প্রকাশ করা হয়। অধ্যাপক আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আনুষ্ঠানিকভাবে এই ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

এর আগে গত ২ অক্টোবর ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও দেশের সাতটি বিভাগের পাবলিক বিশ্ববিদ্যালয়ে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। খ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নেয় ৪১ হাজার ৫২৪ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। তাদের মধ্যে ২ হাজার ৩৭৮টি আসনের বিপরীতে ৭ হাজার ১২ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।

এবার ‘খ’ ইউনিটে ১০০ দশমিক ৫ নম্বর পেয়ে প্রথম হয়েছেন মো. জাকারিয়া নামের এক ভর্তিচ্ছু শিক্ষার্থী। তিনি দারুননাজাত সি‌দ্দিকিয়া কা‌মিল মাদরাসার ছাত্র। ৯৫ দশমিক ৫ নম্বর পেয়ে দ্বিতীয় স্থান অধিকার করেছেন চাঁদপুর সরকারি গার্লস ক‌লেজের শিক্ষার্থী সামিয়া আকতার। আর তৃতীয় স্থান অধিকার করেছেন নটরডেম ক‌লেজের শিক্ষার্থী মোহাম্মাদ খা‌লিদ খান। মোট ১২০ নম্বরের মধ্যে তার প্রাপ্ত নম্বর ৯৪ দশমিক ৭৫।

‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল মোবাইল ফোন ও বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যাবে। মোবাইলে ফোনের যেকোনো অপারেটরের মেসেজ অপশনে গিয়ে DU স্পেস Kha স্পেস (ভর্তি পরীক্ষার রোল নম্বর) লিখে ১৬৩২১ নম্বরে পাঠালে ফিরতি এসএমএসে ফল জানা যাবে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের ওয়েবসইট admission.eis.du.ac.bd থেকেও ফলাফল জানা যাবে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain