শিরোনাম :
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জালালাবাদ থানাধীন সকল পুজামন্ডপের প্রতিনিধিদের সাথে মতবিনিমিয় সভা অনুষ্ঠিত গোয়াইনঘাটে ৪ লিস্টার মেশিন ধ্বংস, ডুবিয়ে দেওয়া হলো বালুভর্তি বাল্কহেড: সাড়ে ৩ লাখ টাকা জরিমানা আদায় জালালাবাদ ইউনিয়নের আলিনগর- পালপুর মাদ্রাসা মাঠে চেয়ারম্যান পদপ্রার্থী জৈনুদ্দিনের মতবিনিম্ন সভা সিলেট-তামাবিল সড়ক: পৃথক দুর্ঘটনায় নারী-শিশুসহ নিহত ৩ সিলেটে হৃদয় হত্যা: নরসিংদী থেকে প্রধান ৩ আসামি গ্রেপ্তার সিলেট মহানগর ও জেলা যুবদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে মদিনা মার্কেটে আনন্দ মিছিল বড়লেখায় সড়কের সৌরবাতি দীর্ঘদিন ধরে অকেজো- ভোগান্তিতে পথচারী সিলেটে নাইট গার্ডের মরদেহ উদ্ধার, ১৩ শ্রমিক আটক মৌলভীবাজার সীমান্তে যে কারণে মোতায়েন১২ প্লাটুন বিজিবি মালনীছড়া চা বাগানে এসডিএম জগিং ক্লাবের আর্থিক সহায়তা

একই প্রতীক চেয়ে বাবা-ছেলের লড়াই!

রিপোর্টার নামঃ
  • বুধবার, ৩ নভেম্বর, ২০২১
  • ৪৭১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: নির্বাচন ঘিরে উত্তেজনার কমতি থাকে না। সেই উত্তেজনা আরও বেড়ে যায় যখন ভোটের লড়াইয়ে একে অপরের প্রতিদ্বন্দ্বী হয় বাবা-ছেলে। কে জিতবে আর কে হারবে? এই প্রশ্ন নিয়েই আলোড়ন সৃষ্টি হয়। নির্বাচনে জিততে একরকম মরিয়া হয়ে ওঠে প্রার্থীরা। এমনই এক ঘটনা ঘটেছে কিশোরগঞ্জের নিকলী উপজেলায়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে একই প্রতীক চেয়ে ইতিমধ্যে হইচই ফেলেছেন এই বাবা-ছেলে।

তৃতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৮ নভেম্বর কিশোরগঞ্জের নিকলী উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে উপজেলার ১ নম্বর সিংপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ভাটিভরাটিয়া গ্রামের জাকির হোসেন (৫৮) এবং তার পুত্র মাহামুদুল হাসান (২৮)। এ ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীসহ মোট পাঁচজন প্রার্থী চেয়ারম্যান পদে লড়বেন।

সাবেক ছাত্রলীগ নেতা জাকির হোসেন সিংপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও আওয়ামী কৃষক লীগের সভাপতি ছিলেন। তার ছেলে মাহামুদুল হাসান ছাত্রলীগ সমর্থক ও তরুণ ভোটারদের জনপ্রিয়তার শীর্ষে রয়েছে বলে একাধিক মাধ্যমে জানা যায়।

গত সোমবার তারা উভয়ে সিংপুর ইউনিয়নের প্রিজাইডিং অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুরুজ্জামান হাবিবের কাছে আনারস প্রতীক চেয়ে মনোনয়ন পত্র জমা দিয়েছে।

জাকির হোসেন জানান, আওয়ামী লীগের নেতা হিসেবে জনগনের পাশে থেকে তাদের সুখ-দুঃখের সঙ্গী হয়ে থাকতে চান, প্রতিদ্বন্দ্বী যেই হোক আমি নির্বাচনের মাঠে শতভাগ বিজয়ের আশাবাদী। অন্যদিকে মাহামুদুল হাসান বলেন, মনোনয়ন পত্র জমা দিয়েছি প্রতীক পাওয়ার পর পুরোদমে মাঠে নামবো।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain