শিরোনাম :
আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া বিএনপি সকল সম্প্রদায়ের সহাবস্থানে বিশ্বাসী-আফসর খানের উদ্যোগে উপহার সামগ্রী বিতরণে-নাসিম হোসাইন সকল ধর্মের মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিতে বিএনপি সরকার বদ্ধপরিকর-নাসিম হোসাইন সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৪৯ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক সিলেট কাষ্টঘরে হৃদয় হত্যা: মাদক বিক্রি নিয়ে দ্বন্দের জের, ধারণা পুলিশের গোয়াইনঘাটে দিলদার হোসেন সেলিম স্মৃতি মেধা পুরস্কার প্রদান জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল সিলেট জেলা শাখার পরিচিতি সভা মানবিক সহমর্মিতায় টিটন দাসের পরিবারের পাশে আজিজ খান সজিব জানুয়ারি থেকে ৫ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত সিলেট ৩৭নং ওয়ার্ড বিএনপির কাউন্সিল সম্পন্ন-সভাপতি রাজু-সম্পাদক-কাহির-সাংগঠনিক রাজন

বড়লেখায় বাবা-ছেলেসহ একই পরিবারের ৪ জন চেয়ারম্যান প্রার্থী

রিপোর্টার নামঃ
  • বুধবার, ৩ নভেম্বর, ২০২১
  • ৫২১ বার পড়া হয়েছে

বড়লেখা:: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৬ জন প্রার্থী। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষদিন গতকাল মঙ্গলবার (২ নভেম্বর) তারা সংশ্লিষ্ট ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন। এরমধ্যে একই পরিবারের চারজন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হয়েছেন। এতে উপজেলায় কৌতূহল সৃষ্টি হয়েছে।

উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে উপজেলার ১০ ইউনিয়নে ৪৬ জন চেয়ারম্যান প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এরমধ্যে দক্ষিণভাগ দক্ষিণ ইউপিতে একই পরিবারের চারজন রয়েছেন। তারা হলেন- বর্তমান চেয়ারম্যান আজির উদ্দিন, তার ছোট ভাই শরফ উদ্দিন, ছেলে মাসুম আহমদ হাসান ও ভাগ্নে সাইদুর রহমান।
সূত্র জানায়, দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়ন পরিষদের (ইউপি) বর্তমান চেয়ারম্যান আজির উদ্দিন বড়লেখা উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য। তিনি গত বার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হন। এবার উপজেলা থেকে কেন্দ্রে পাঠানো প্রার্থী তালিকায় তার নাম দেওয়া হয়নি। তাই তিনি স্বতন্ত্র (বিদ্রোহী) প্রার্থী হিসেবে নির্বাচন করার জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন। পাশাপাশি পরিবারের আরও তিনজনকে প্রার্থী করেছেন। যদি মনোনয়ন বাছাইকালে কোনো কারণে আজির উদ্দিন বাদ পড়েন সেজন্য পরিবারের অন্য তিনজনের একজন নির্বাচনে লড়বেন। মূলত ব্যাকআপ হিসেবে এই তিনজনই প্রার্থী হয়েছেন।

চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করা বর্তমান চেয়ারম্যান আজির উদ্দিনের ছেলে মাসুম আহমদ হাসান বলেন, ‘মনোনয়নপত্র জমা দিলেও তারা নির্বাচনে একে অপরের প্রতিদ্বন্দ্বী থাকবেন না। বাছাই শেষে আমাদের তিন জনের মনোনয়নপত্র প্রত্যাহার করার চিন্তাভাবনা আছে।’

প্রসঙ্গত,আগামী ২৮ নভেম্বর বড়লেখার ১০ ইউনিয়নের ভোটগ্রহণ হবে। মনোনয়নপত্র বাছাই ৪ নভেম্বর। মনোনয়নপত্র প্রত্যাহার ১১ নভেম্বর।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain