শিরোনাম :
সারওয়ার ‘চোখ খুলে দিয়েছেন’, মাজারের স্বচ্ছতা ‘নিশ্চিত করবো’: মন্ত্রী আরিফুল হক সিলেট জেলা ও মহানগর যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ মোটরযানের মালিকানা পরিবর্তনে বিআরটিএর নির্দেশনা রাজনৈতিক ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে বড়লেখায় যুবদলের বিক্ষোভ ডিপিপি উপস্থাপন ও কনসালটেশন কর্মশালায় খন্দকার মুক্তাদির সিলেট শাহজালাল মাজারের দানবাক্সের টাকা কার কাছে থাকবে? আগে কোথায় যেতো? পর্তুগাল বিএনপির যুগ্ম আহবায়ক শামসুজ্জামান জামানকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা নগর উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান মনোনীত হওয়ার কয়েছ লোদীকে সংবর্ধনা হাইতির বিপক্ষে ৩ গোলের জয়ে সি গ্রুপের শীর্ষে ব্রাজিল সাবেক ছাত্রনেতা জুনেদ আহমেদকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা

করোনায় আরও ৭ হাজার ৬৩০ মৃত্যু

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ৪ নভেম্বর, ২০২১
  • ৩৪১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: বিশ্বে করোনা সংক্রমণ ও মৃত্যু বেড়েছে। গত ২৪ ঘণ্টা করোনায় মারা গেছেন ৭ হাজার ৬৩০ জন। এর আগে বুধবার (৩ নভেম্বর) মৃত্যু হয়েছিল ৬ হাজার ৭২০ জনের। আজ আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৭৯ হাজার ৬২ জন; গতকাল যা ছিল ৩ লাখ ৭৬ হাজার ৭৪৫ জন।

এখন পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছেন ২৪ কোটি ৮৭ লাখ ৯৩ হাজার ৫২৬ জন ও মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫০ লাখ ৩৬ হাজার ৪৯৫ জনে। সুস্থ হয়েছেন ২২ কোটি ৫৪ লাখ ২০ হাজার ৪০ জন।

বৃহস্পতিবার (৪ নভেম্বর) ওয়ার্ল্ডোমিটার্সের তথ্য অনুযায়ী এ কথা জানা যায়।

করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছে ৪ কোটি ৭১ লাখ ৫ হাজার ৪৬৮ জন। মৃত্যু হয়েছে ৭ লাখ ৭০ হাজার ৮৫৪ জনের।

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারত। পার্শ্ববর্তী দেশটিতে এখন পর্যন্ত করোনায় ৩ কোটি ৪৩ লাখ ২০ হাজার ১৪২ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৪ লাখ ৫৯ হাজার ৬৬১ জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ২ কোটি ১৮ লাখ ৩৫ হাজার ৭৮৫ জন। দেশটিতে এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৬ লাখ ৮ হাজার ২৩৫ জনের।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain