শিরোনাম :
সিলেটের এয়ারপোর্ট থেকে ইয়াবাসহ মা-ছেলে আটক সিলেটের সাংবাদিক তুহিনুল হক তুহিন আর নেই কুলাউড়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু সিলেট শাহজালাল মাজার পরিচালনা ও আয়-ব্যয়ের হিসাব রাখতে ৩ পদে নিয়োগে বিজ্ঞপ্তি সিলেট নগরীর যানজট নিরসন ও হকার সমস্যা সমাধানে প্রস্তাবিত স্থান পরিদর্শন জিডিএফ ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা সহায়ক উপকরণ বিতরণ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের বিদায়ী সাক্ষাৎ সাইবার সুরক্ষা আইনের মাধ্যমে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে চাই : স্বরাষ্ট্রমন্ত্রী গোয়াইনঘাটে মুক্তিযুদ্ধের প্রজন্মের কমিটি গঠন আহ্বায়ক কামরুল, সদস্য সচিব মাহমুদুল সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে আন্দোলনের মুখে টানা ২৪ ঘন্টা ধরে অবরুদ্ধ অধ্যক্ষ- শিক্ষক

যথাযথ নিয়ম অনুযায়ীই ফাঁসি দেওয়া হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ৪ নভেম্বর, ২০২১
  • ৪০৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: চুয়াডাঙ্গায় হত্যা মামলায় দুই আসামির আপিল শুনানির আগে তাদের মৃত্যুদণ্ডাদেশ কার্যকর করার অভিযোগ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, যথাযথ নিয়ম অনুযায়ীই ফাঁসি দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার (৪ নভেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রীর দফতরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, এখানে আমাদের কাছে কোনো আপিলের যদি খবর থাকত তাহলে নিশ্চয়ই সেটার একটা ব্যবস্থা হত। যেটুকু আমরা দেখেছি, একদম যথাযোগ্য নিয়ম অনুযায়ীই হয়েছে। প্রত্যেকটা স্টেপের পরে যে আরেকটা স্টেপ, সেটাই আসছে।
আমাদের জানামতে কোনো আপিল তার নামে পেন্ডিং ছিল বলে কারা কর্তৃপক্ষ কিংবা আমাদের কাছে জানা ছিল না, জানা নেই, বলেন মন্ত্রী।
তাহলে ঝামেলা কোথায় হয়েছে-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটা আমরা বলতে পারব না।’ যথাযথ নিয়মের মধ্যে ফাঁসি দেওয়া হয়েছে বলে এ সময় পুনরায় দাবি করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
আপিল নিষ্পত্তির আগেই চুয়াডাঙ্গার মনোয়ার হত্যা মামলার দুই আসামি মকিম ও ঝড়ুর ফাঁসি কার্যকরের অভিযোগ উঠেছে। ৪ বছর আগে কার্যকর হওয়া ওই ২ জনের আপিল বুধবার (৩ নভেম্বর) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চে শুনানির জন্য কার্যতালিকায় ১১ নম্বর ক্রমিকে ছিল। তবে শুনানি হয়নি।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain