শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের বিদায়ী সাক্ষাৎ সাইবার সুরক্ষা আইনের মাধ্যমে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে চাই : স্বরাষ্ট্রমন্ত্রী গোয়াইনঘাটে মুক্তিযুদ্ধের প্রজন্মের কমিটি গঠন আহ্বায়ক কামরুল, সদস্য সচিব মাহমুদুল সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে আন্দোলনের মুখে টানা ২৪ ঘন্টা ধরে অবরুদ্ধ অধ্যক্ষ- শিক্ষক দুস্কিতে সিসি ঢালাই রাস্তা উদ্ভোধন ও লাল সবুজ সমাজ কল্যাণ সংস্থার কার্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন যান্ত্রিক ত্রুটিতে বন্ধ কুমারগাঁও বিদ্যুৎকেন্দ্র, সিলেটে অসহনীয় লোডশেডিং সিলেট চেম্বারের নির্বাচন স্থগিত ও নতুন প্রশাসক নিয়োগ, দ্রুত গ্রহণযোগ্য নির্বাচনের দাবি সিলেট ব্যবসায়ী ফোরামের নন্দিরগাঁওয়ে বিএনপির মনোনয়ন পেতে এম এ মতিনের মতবিনিময় পর্যটন দিবসে জাফলংয়ে র‍্যালি,সংকট কাটেনি পর্যটনকেন্দ্রগুলোর কয়লা ও পাথর রফতানিকারকদের সাথে মতবিনিময় করতে ভারতে গেলেন সিলেটের ব্যবসায়ীরা

সিলেট ওসমানী বিমানবন্দরে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার উদ্ধার, যুবক গ্রেফতার

রিপোর্টার নামঃ
  • সোমবার, ৮ নভেম্বর, ২০২১
  • ৩৮৬ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেট ওসমানী বিমানবন্দরে ৩৮ পিস স্বর্ণের বারসহ পরেন্দ্র দাস (৩৬) নামের এক যুবককে গ্রেফতার করেছে কাস্টমস কর্তৃপক্ষ। উদ্ধারকৃত স্বর্ণের বারের বাজার মূল্য সাড়ে ৩ কোটি টাকা। যার ওজন ৬ কেজি ১৪৮ গ্রাম।

গ্রেফতারকৃত পরেন্দ্র দাস মৌলভীবাজারের আটঘর নাজিরাবাদ গ্রামের বাসিন্দা। সোমবার (৮ নভেম্বর) সকাল ৮টার দিকে পরেন্দ্র বিজি ২৪৮ বিমানের ফ্লাইটে করে সিলেট ওসমানী বিমানবন্দরে এসে পৌঁছান।
এরপর সকাল ৯টার দিকে দুবাই ফেরত পরেন্দ্র দ্রুত গ্রীন চ্যানেল অতিক্রমকালে কাস্টমস কর্তৃপক্ষ তার কাছে কোন স্বর্ণের বার আছে কিনা জানতে চাইলে তিনি অস্বীকার করে। পরে তাকে চ্যালেঞ্জ করে তল্লাশি করা হয়। তার পাসপোর্ট নাম্বার-বিডব্লিউ ০৪৬১২৫৫।

বিষয়টি নিশ্চিত করেন ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ডেপুটি কমিশনার অব কাস্টমস আল আমিন। তিনি জানান, দুবাই থেকে নিয়ে আসা ২ জুসার মেশিনে রক্ষিত ৩৮ পিস স্বর্ণের বার ও ১পিস স্বর্ণের চাকতি উদ্ধার করা হয়। যার বাজার মূল্য প্রায় সাড়ে ৩ কোটি টাকা বলে জানান তিনি। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain