শিরোনাম :
পরিকল্পিত উদ্যোগের মাধ্যমে সিলেটকে আকর্ষণীয় পর্যটন হিসেবে গড়ে তোলা সম্ভব: কয়েস লোদী ভারতে অনুপ্রবেশকালে সুনামগঞ্জে নির্বাচন অফিসের কর্মচারী আটক জাকির হোসেন মজুমদারের মাগফিরাত কামনায় সিলেট মহানগর বিএনপির দোয়া মাহফিল জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত অযৌক্তিক ও গণবিরোধী: বাসদ ৬ মাসে ৩ বার জ্বালানি তেলের দাম বৃদ্ধি সরকারের গণবিরোধী সিদ্ধান্ত-মুহাম্মদ ফখরুল ইসলাম গোয়াইনঘাটে পরিত্যক্ত মর্টার শেল, সেনাবাহিনীর হাতে ধ্বংস সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন কমিটিতে দায়িত্বে পেল কারা অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার : স্বরাষ্ট্রমন্ত্রী ‎​সিলেট বিভাগ গণদাবী পরিষদের যুক্তরাজ্য শাখার সহ- সভাপতি ডা. সৈয়দ মাশুক আহমেদকে সংবর্ধনা সিলেটে ২ দিনে ছাত্রলীগের ৯ নেতাকর্মী আটক

নগর ইউনিয়নে মদ্যপানে মৃত্য ১, গুরুত্বর আহত ১

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ৯ নভেম্বর, ২০২১
  • ১২১৬ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: নেত্রকোনা জেলার খালিয়াজুড়ি উপজেলার নগর ইউনিয়নে অতিরিক্ত মদপান করে সবিত চক্রবর্তী নামে এক ব্যক্তি মারা গেছেন । অন্য একজন বুলবুল মেম্বার গুরুত্বর আহত অবস্থায় সিলেট রাগীব আলী মেডিকেলে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

এলাকাবাসী সূত্রে জানা যায় গত শনিবার রাতে নগর ইউনিয়নের উদয়পুর বাজারে বর্তমান চেয়ারম্যান হরিধন সরকার, কৌশিক ( বুলবুল) মেম্বার, সুবিদ চক্রবর্তী,কবিন্দ্র মেম্বার সহ আরো কয়েকজন প্রতিদিনই মদ্যপানে লিপ্ত হয়। গত শনিবার রাতেও তারা মদ্য পান করেন। তবে অতিরিক্ত মদ্যপানের কারনে সুবিত চক্রবর্তী ও কৌশিক মেম্বার অসুস্থ হয়ে পড়েন। তারপর খালিয়াজুড়ি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য সিলেটে নিয়ে আসা হয়। সিলেট আসার পথে সুবিত চক্রবর্তী মারা যান এবং কৌশিক মেম্বার গুরুতর অসুস্থ অবস্থায় রাগীব রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালে আইসিইউ তে চিকিৎসাধীন রয়েছে। নগর ইউনিয়নের চেয়ারম্যান হরিধন সরকারের সাথে আলাপকালে তিনি জানান, আমি একজন জনপ্রতিনিধি, আমি কোন অনৈতিককাজে জড়িত নই, যারা আমাকে জড়িয়ে মিথ্যাচার করছে, তারা আমাকে সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করতে এই গুলো বলছে। খালিয়াজুড়ি উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন,বিষয়টি আমি অবগত নই, আমি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain