শিরোনাম :
তিন মাসের মধ্যে চালু হবে সিলেটের ২৫০ শয্যার সেই হাসপাতাল-স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত সিলেট সিটি নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী নুরুল ইসলাম বাবুল ফ্রান্স প্রবাসী ও যুবদল নেতা আলী আহসান আফতাব স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বিমানবন্দরে এক জমকালো সংবর্ধনা বড়লেখায় মুন্নির মৃত্যুর ঘটনায় রহস্য উদ্‌ঘাটন-’বিচারের দাবিতে মানববন্ধন সাত দিনের মধ্যে সিলেট ওসমানী হাসপাতালের সব সমস্যার সমাধান হবে: স্বাস্থ্যমন্ত্রী শুক্রবার সিলেট আসছেন স্বাস্থ্যমন্ত্রী, যাবেন ওসমানী হাসপাতালে নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদ সিলেট জেলার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে সিলেটস্থ শান্তিগঞ্জ সমিতি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে জন্মাষ্টমী উদ্‌যাপনে পুলিশের সর্বাত্মক সহযোগিতা থাকবে: পুলিশ কমিশনার

সিএনজিচালিত গাড়িতে স্টিকার না লাগালে ব্যবস্থা

রিপোর্টার নামঃ
  • বুধবার, ১০ নভেম্বর, ২০২১
  • ৩৭৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: জ্বালানি তেলের দাম বাড়ায় ৮ নভেম্বর থেকে গণপরিবহনের ভাড়া বাড়িয়েছে সরকার। একই সঙ্গে, সিএনজিচালিত পরিবহন এই বর্ধিত ভাড়ার আওতামুক্ত বলেও নির্দেশনা দেওয়া হয়েছে। তবে বাস চালক-মালিকরা এ নির্দেশনা মানেননি। গত দুইদিনে সব ধরনের পরিবহনেই বর্ধিত ভাড়া আদায় করার খবর পাওয়া গেছে। বিআরটিএ’র অভিযানেও মিলেছে এর সত্যতা।

এছাড়া, সড়কে কোনটা সিএনজিচালিত পরিবহন, কোনটা ডিজেলচালিত, যাত্রীরা চিনবেন কিভাবে, এমন প্রশ্নও উঠেছে। এ সমস্যার সমাধান করেছে বিআরটিএ। তারা চেনার সুবিধার্থে সিএনজিচালিত পরিবহনে স্টিকার লাগানোর নির্দেশনা দিয়েছে। সড়ক পরিবহন মালিকদের দেওয়া ওই নির্দেশনায় সংস্থাটি বলেছে, স্টিকার না লাগালে বিআরটিএ ব্যবস্থা নেবে।

এ বিষয়ে বিআরটিএ’র পরিচালক (রোড সেফটি) শেখ মোহাম্মদ মাহবুব-ই-রব্বানী জাগো নিউজকে বলেন, সিএনজিচালিত পরিবহনে স্টিকার লাগাতে আমরা মালিকদের চিঠি দিয়ে দিয়েছি। স্টিকার না লাগালে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, ৮ নভেম্বর বিআরটিএ ১৩টি মোবাইল কোর্ট পরিচালনা করে ২২০টি গাড়ি মনিটরিং করেছে। এর মধ্যে ৫৯টি সিএনজিচালিত পরিবহন ছিল। ডিজেলচালিত ৩৮টি গাড়ি ও ২৯টি সিএনজিচালিত গাড়িকে অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে জরিমানা করা হয়েছে। ওইদিন মোট আদায় করা জরিমানার পরিমাণ এক লাখ ৫৪ হাজার ১০০ টাকা।

প্রতিদিনিই সড়কে বিআরটিএ’র এই মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংস্থাটির পরিচালক (এনফোর্সমেন্ট) সারওয়ার আলম।

 

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain