শিরোনাম :
বড়লেখায় মুন্নির মৃত্যুর ঘটনায় রহস্য উদ্‌ঘাটন-’বিচারের দাবিতে মানববন্ধন সাত দিনের মধ্যে সিলেট ওসমানী হাসপাতালের সব সমস্যার সমাধান হবে: স্বাস্থ্যমন্ত্রী শুক্রবার সিলেট আসছেন স্বাস্থ্যমন্ত্রী, যাবেন ওসমানী হাসপাতালে নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদ সিলেট জেলার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে সিলেটস্থ শান্তিগঞ্জ সমিতি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে জন্মাষ্টমী উদ্‌যাপনে পুলিশের সর্বাত্মক সহযোগিতা থাকবে: পুলিশ কমিশনার সিলেটে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগের ৫ সদস্য আটক সিলেট মহানগর বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি বাজুস সিলেট জেলা শাখার নির্বাচন আগামী ৮ অক্টোবর, প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল

সিলেটে নির্বাচনী প্রচারণায় গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন প্রার্থী

রিপোর্টার নামঃ
  • বুধবার, ১০ নভেম্বর, ২০২১
  • ৪২৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: সিলেটে ইউপি নির্বাচনে প্রচারণার সময় এক প্রার্থীর মৃত্যু হয়েছে। সোমবার রাতে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পূর্ব ইসলামপুর ইউপির মধ্যরাজনগর গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত আব্দুল মতিন ওই ইউপির ৭ নম্বর ওয়ার্ডে সদস্য পদে প্রতিদ্বন্দ্বীতা করছিলেন। এদিকে ভোট গ্রহণের মাত্র দুইদিন আগে প্রার্থীর মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

জানা গেছে, আব্দুল মতিন এই এলাকায় বেশ জনপ্রিয় ছিলেন। এর আগে তিনি দুইবার ইউপি সদস্য নির্বাচিত হয়েছিলেন।

মৃতের স্বজনরা জানান, সোমবার রাত ৯টার দিকে নির্বাচনী প্রচারণার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। দ্রুত বাড়িতে চলে আসেন। বাড়িতে ফিরেই মারা যান তিনি। কোম্পানীগঞ্জ থানার ওসি কে এম নজরুল জানিয়েছেন, একজন প্রার্থীর মৃত্যুর খবর পেয়েছি। শুনেছি তিনি কিছুটা অসুস্থ ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain