শিরোনাম :
এই বাজেটে দাম বাড়তে পারে ও কমতে পারে যেসব পণ্যের ভূমিকম্পে কাঁপল সিলেট মৃত্যুর ৩০ বছর পর শাহজালালের দরগাহ কবরস্থান থেকে তোলা হবে সালমান শাহ’র মরদেহ সিলেট আম্বরখানা গার্লস স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচিতে: কয়েস লোদী ১৭ জুন শ্রীমঙ্গল আসতে পারেন প্রধানমন্ত্রী, প্রস্তুতি চলছে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে জাফলংয়ে কৃষকদের মাঝে গাছের চারা বিতরণ অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতে সাজাভোগ শেষে দেশে ফিরলেন ৭ বাংলাদেশি চিকিৎসক দেখিয়ে ফেরার পথে হবিগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে বাবা-ছেলের মৃত্যু সিলেট বিভাগের যেসব এলাকায় দুই দিন ৮ ঘণ্টা করে গ্যাস থাকবে না গোয়াইনঘাটে ডেটা শেয়ারিং বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

টিকা পেতে দেশে ৬ কোটি ৬৫ লাখ নিবন্ধন

রিপোর্টার নামঃ
  • সোমবার, ১৫ নভেম্বর, ২০২১
  • ৩৭১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: সারাদেশে করোনার টিকা পেতে সুরক্ষা অ্যাপ ও ওয়েবসাইটে নিবন্ধন করেছেন ৬ কোটি ৬৫ লাখেরও বেশি মানুষ। এর মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ৫ কোটি ১৬ লাখ ১১ হাজার ৪০১ জন ও দ্বিতীয় ডোজ নিয়েছেন ৩ কোটি ৩১ লাখ ৪৩ হাজার ৯০৫ জন।
সোমবার স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত টিকা বিষয়ক বিজ্ঞপ্তি বিশ্লেষণ করে এসব তথ্য জানা গেছে।

জানা গেছে, টিকা পেতে নিবন্ধন করা ৬ কোটি ৬৫ লাখ ৫২ হাজার ৫৬৪ জনের মধ্যে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) মাধ্যমে ৬ কোটি ৫৬ লাখ ৩ হাজার ৩৬৩ জন ও পাসপোর্টের মাধ্যমে ৯ লাখ ৪৯ হাজার ২০১ জন নিবন্ধন করেছেন।

এদিকে রাজধানীসহ সারাদেশে রোববার একদিনে আরো ৬ লাখ ১৭ হাজার ২৫২ জন মানুষ করোনার টিকা নিয়েছেন। তাদের মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ২ লাখ ৭৮ হাজার ৫৩৭ ও দ্বিতীয় ডোজ নিয়েছেন ৩ লাখ ৩৮ হাজার ৭১৫ জন।

সব মিলিয়ে দেশে মোট টিকাগ্রহীতার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ কোটি ৪৭ লাখ ৫৫ হাজার ৩০৬ জন। এগুলো দেওয়া হয়েছে অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা, চীনের তৈরি সিনোফার্ম, ফাইজার এবং মডার্নার টিকা।

চলতি বছরের ২৭ জানুয়ারি দেশে করোনাভাইরাস প্রতিরোধে টিকাদান কর্মসূচি শুরু হয়।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain