শিরোনাম :
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জালালাবাদ থানাধীন সকল পুজামন্ডপের প্রতিনিধিদের সাথে মতবিনিমিয় সভা অনুষ্ঠিত গোয়াইনঘাটে ৪ লিস্টার মেশিন ধ্বংস, ডুবিয়ে দেওয়া হলো বালুভর্তি বাল্কহেড: সাড়ে ৩ লাখ টাকা জরিমানা আদায় জালালাবাদ ইউনিয়নের আলিনগর- পালপুর মাদ্রাসা মাঠে চেয়ারম্যান পদপ্রার্থী জৈনুদ্দিনের মতবিনিম্ন সভা সিলেট-তামাবিল সড়ক: পৃথক দুর্ঘটনায় নারী-শিশুসহ নিহত ৩ সিলেটে হৃদয় হত্যা: নরসিংদী থেকে প্রধান ৩ আসামি গ্রেপ্তার সিলেট মহানগর ও জেলা যুবদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে মদিনা মার্কেটে আনন্দ মিছিল বড়লেখায় সড়কের সৌরবাতি দীর্ঘদিন ধরে অকেজো- ভোগান্তিতে পথচারী সিলেটে নাইট গার্ডের মরদেহ উদ্ধার, ১৩ শ্রমিক আটক মৌলভীবাজার সীমান্তে যে কারণে মোতায়েন১২ প্লাটুন বিজিবি মালনীছড়া চা বাগানে এসডিএম জগিং ক্লাবের আর্থিক সহায়তা

সিলেট সাদীপুরে পূর্ব শত্রুতার জেরে মুদি দোকানে আগুন-ব্যাপক ক্ষয়ক্ষতি

রিপোর্টার নামঃ
  • সোমবার, ১৫ নভেম্বর, ২০২১
  • ৫৩৪ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেট সদর উপজেলা কান্দিগাঁও ইউনিয়নের ৩নং ওয়ার্ডস্থ সাদীপুর পশ্চিমপাড়ায় পূর্ব শত্রুতার জেরে এক মুদী ব্যবসায়ীর দোকান আগুন দিয়ে পুড়িয়ে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। গত ১৪ নভেম্বর রাত আনুমানিক সাড়ে ৯টা সময় কে বা কাহার আগুন দিয়ে পালিয়ে যায়। সাদীপুর পশ্চিমপাড়া গ্রামে মেসার্স ছয় বোন ভেরাইটিজ ষ্টোর এ ঘটনা ঘটে।

দোকানের মালিক আব্দুল আহাদ বলেন, রাতে হঠাৎ শুনি আমাদের দোকানে আগুন লেগেছে। এসে দেখি এলাকার লোকজন আগুন নিভাতে চেষ্টা করছে। এক পর্যায়ে আমার দোকানে বিভিন্ন প্রকার মুদি ও কসমেটিক্স ও সিগারেট সহ বেশ মালামাল পুড়ে ছাই হয়ে যায় যাহার সর্বমোট মূল আনুমানিক ১ লক্ষ টাকা মতো ক্ষয়ক্ষতি হয়েছে।
এ ব্যাপারে সাদীপুর পশ্চিমপাড়া গ্রামের মুরব্বী ছইল মিয়া জানান, দোকানে আগুনের ঘটনা শুনে আমিও আমার গ্রামের লোকজন এসে দেখি দোকান বন্ধ ভিতরে আগুন। সাটারে নিচ দিয়ে কে বা কাহার আগুন দিয়ে পালিয়ে গিয়েছে। আমি জালালাবাদ থানা পুলিশকে খবর দিয়ে ঘটনাস্থলে একদল পুলিশ এসে বিষয়টি দেখে যান এবং অভিযোগ দেওয়ার কথা বলেন পুলিশ। তবে এ ঘটনার গ্রামের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। যারা ঘটনার সাথে জড়িত আছে তাদের আইনের আওতায় এনে বিচার দাবী জানাই।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন দোকানের মালিক আব্দুল আহাদ ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain