শিরোনাম :
এই বাজেটে দাম বাড়তে পারে ও কমতে পারে যেসব পণ্যের ভূমিকম্পে কাঁপল সিলেট মৃত্যুর ৩০ বছর পর শাহজালালের দরগাহ কবরস্থান থেকে তোলা হবে সালমান শাহ’র মরদেহ সিলেট আম্বরখানা গার্লস স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচিতে: কয়েস লোদী ১৭ জুন শ্রীমঙ্গল আসতে পারেন প্রধানমন্ত্রী, প্রস্তুতি চলছে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে জাফলংয়ে কৃষকদের মাঝে গাছের চারা বিতরণ অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতে সাজাভোগ শেষে দেশে ফিরলেন ৭ বাংলাদেশি চিকিৎসক দেখিয়ে ফেরার পথে হবিগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে বাবা-ছেলের মৃত্যু সিলেট বিভাগের যেসব এলাকায় দুই দিন ৮ ঘণ্টা করে গ্যাস থাকবে না গোয়াইনঘাটে ডেটা শেয়ারিং বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

পিরোজপুরে গুলিবিদ্ধ যুবলীগ নেতার মৃত্যু

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১
  • ৩৪৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: পিরোজপুর সদর উপজেলায় আওয়ামী লীগ মনোনীত ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ যুবলীগ নেতা ফয়সাল মাহবুব শুভ (৩২) মারা গেছেন। রাজধানীর স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন তিনি মারা যান।
নিহত ফয়সাল মাহবুব শুভ জেলার কাউখালী উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের গোয়ালতা গ্রামের যুক্তরাষ্ট্র প্রবাসী মো. হানিফ হোসেনের ছেলে। তিনি পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন।
খোঁজ নিয়ে জানা যায়, ৭ নভেম্বর রাতে জেলার সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের মল্লিক বাড়িস্ট্যান্ড এলাকায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তোফাজ্জেল হোসেন স্বপন ও বিদ্রোহী প্রার্থী মাও. নাছির উদ্দিন মাতুব্বরের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে গুলিবিদ্ধসহ আটজন গুরুতর আহত হন। তাদের মধ্যে যুবলীগ নেতা ফয়সাল মাহাবুব শুভকে উন্নত চিকিৎসার জন্য ওই দিন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ও পরদিন ৮ নভেম্বর দুপুরে শুভকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া হয়। ঢাকার স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (১৫ নভেম্বর) রাতে মারা যান শুভ।
নির্বাচনী সহিংসতায় গুলি ছোড়ার ঘটনার পর পরই অভিযুক্ত নাছির উদ্দিন মাতুব্বরকে আটক করে পুলিশ। এ ঘটনায় দায়ের হওয়া মামলায় প্রধান আসামি করা হয় তাকে। এর পর জেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদকের পদ থেকেও তাকে বহিষ্কার করা হয়েছে।
পিরোজপুর সদর থানার ওসি আ জ ম মাসুদুজ্জামান বলেন, সোমবার দিনগত রাত ১২টার দিকে তার মৃত্যু হয়েছে। নির্বাচনী সহিংসতায় দায়ের হওয়া মামলাটি এখন হত্যা মামলা হিসেবে রূপান্তরিত হবে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain