শিরোনাম :
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জালালাবাদ থানাধীন সকল পুজামন্ডপের প্রতিনিধিদের সাথে মতবিনিমিয় সভা অনুষ্ঠিত গোয়াইনঘাটে ৪ লিস্টার মেশিন ধ্বংস, ডুবিয়ে দেওয়া হলো বালুভর্তি বাল্কহেড: সাড়ে ৩ লাখ টাকা জরিমানা আদায় জালালাবাদ ইউনিয়নের আলিনগর- পালপুর মাদ্রাসা মাঠে চেয়ারম্যান পদপ্রার্থী জৈনুদ্দিনের মতবিনিম্ন সভা সিলেট-তামাবিল সড়ক: পৃথক দুর্ঘটনায় নারী-শিশুসহ নিহত ৩ সিলেটে হৃদয় হত্যা: নরসিংদী থেকে প্রধান ৩ আসামি গ্রেপ্তার সিলেট মহানগর ও জেলা যুবদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে মদিনা মার্কেটে আনন্দ মিছিল বড়লেখায় সড়কের সৌরবাতি দীর্ঘদিন ধরে অকেজো- ভোগান্তিতে পথচারী সিলেটে নাইট গার্ডের মরদেহ উদ্ধার, ১৩ শ্রমিক আটক মৌলভীবাজার সীমান্তে যে কারণে মোতায়েন১২ প্লাটুন বিজিবি মালনীছড়া চা বাগানে এসডিএম জগিং ক্লাবের আর্থিক সহায়তা

কুমারগাঁও বাস স্ট্যান্ডে পরিবহন শ্রমিকদের দুপক্ষে তুমুল সংঘর্ষ

রিপোর্টার নামঃ
  • বুধবার, ১৭ নভেম্বর, ২০২১
  • ৫৬১ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেটের কুমারগাঁও বাস স্ট্যান্ডে সিএনজি অটোরিকশা ও বাস শ্রমিক এবং স্থানীয় জনতার মধ্যে সংঘর্ষ হয়েছে। বুধবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় এক অটোরিকশা যাত্রীর সঙ্গে ভাড়া নিয়ে কথা কাটাকাটির জের ধরে এ সংঘর্ষ হয়। এতে বেশ কয়েকজন আহত হন এবং অটোরিকশা শ্রমিকদের হামলায় ১০/১২টি বাস ভাঙচুর করা হয়।

সিলেট মেট্রোপলিট পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার বিএম আশরাফ উল্যাহ তাহের বুধবার বিকেল ৪টায় সিলেটভিউ-কে জানান, সকাল ১০টার দিকে কুমারগাঁও বাস স্ট্যান্ডে এক যাত্রীর কাছে অটোরিকশা চালক অতিরিক্ত ভাড়া দাবি করেন। এ নিয়ে যাত্রী ও চালকের মধ্যে তর্ক-বিতর্ক হয়। ও হাতাহাতির ঘটনা ঘটে। এসময় স্ট্যান্ডের বাস শ্রমিকরা যাত্রীর পক্ষ নিয়ে অটোরিকশা চালকের প্রতি ক্ষিপ্ত হন।
এক পর্যায়ে কুমারগাঁও স্ট্যান্ডের বাস শ্রমিকরা অটোরিকশা চালক ও যাত্রীদের মারধর করছে- এমন সংবাদের ভিত্তিতে অটোরিকশা শ্রমিক সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গ্রামবাসী দেশিয় অস্ত্র নিয়ে বাস স্ট্যান্ডে হামলা করেন। এসময় ইট-পাটকেল নিক্ষেপ ও ১০/১২টি বাস ভাঙচুর করেন তারা।

খবর পেয়ে জালালাবাদ থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসেন। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান বিএম আশরাফ উল্যাহ তাহের।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain