শিরোনাম :
সিলেটে স্কুলের পাশেই অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল ব্লু বার্ডের শিক্ষক মুরাদ আহমদের স্টেলিন থারিয়াংকে ঘিরে প্রকাশিত প্রতিবেদন প্রত্যাহারের দাবি, গোয়াইনঘাটে বিএনপির সংবাদ সম্মেলন মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও এডহক কমিটির পরিচিতি সভা সিলেট গোলাপগঞ্জে সারজিসদের গাড়িতে হামলা, ‘ভুয়া ভুয়া’ স্লোগান সিলেটের নবনিযুক্ত জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের নেতৃবৃন্দের মতবিনিময় জেলা প্রসাশকের সাথে সিলেট জেলা ও মহানগর হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সৌজন্য সাক্ষাৎ এনসিপিকে হবিগঞ্জে ঢুকতে দেয়নি পুলিশ, কামাইছড়া তদন্ত কেন্দ্রে নিল মামলার আবেদন ৮নং ওয়ার্ডস্থ জালালিয়া এলকায় সুন্দর সমাজ গঠনের লক্ষ্যে মাদক ও ছিনতাই বিরোধী উঠান বৈঠক সম্পন্ন বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি সামাজিক ও মানবিক কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে: রেজাউল হাসান কয়েস লোদী নাইজেরিয়ার গ্রামে সশস্ত্র হামলায় নিহত ৩০

সিলেট-ঢাকা মহাসড়কের গোয়ালাবাজারে অবৈধ দোকানপাট অপসারণ, জরিমানা

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ১৮ নভেম্বর, ২০২১
  • ৫০৫ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: শেরপুর হাইওয়ে থানা পুলিশের অভিযানে সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়াবাজারে সিমহাসড়ক সংলগ্ন ফুটপাতে বসা অবৈধ দোকানপাট অপসারণ করা হয়েছে। পাশাপাশি এসব দোকানের মালিককে করা হয়েছে অর্থদণ্ড।

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) বেলা সাড়ে ১১ টায় ওসমানীনগর উপজেলা নির্বাহী অফিসার নীলিমা রায়হানার নেতৃত্বে গোয়ালাবাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মহাসড়ক সংলগ্ন ফুটপাতে অবৈধভাবে গড়ে ওঠা ১ শটি দোকান অপসারণ ও ৭টি দোকান মালিককে মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের সদস্যরা উপস্থিত ছিলেন।
হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের পুলিশ সুপার মো. শহিদ উল্লাহ এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন।

তিনি বলেন, মহাসড়ক নিরাপদ রাখতে হাইওয়ে পুলিশ এ অভিযান পরিচালনা করছে। এ ধরনের অভিযান নিয়মিত চলবে। সিলেট অঞ্চলের মহাসড়কগুলোকে নিরাপদ ও অবৈধ দখলদারমুক্ত করতে এ কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। এছাড়াও হাইওয়ে পুলিশ সড়ক দুর্ঘটনা কমিয়ে আনতে সচেতনতামূলক চালিয়ে যাচ্ছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain