শিরোনাম :
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জালালাবাদ থানাধীন সকল পুজামন্ডপের প্রতিনিধিদের সাথে মতবিনিমিয় সভা অনুষ্ঠিত গোয়াইনঘাটে ৪ লিস্টার মেশিন ধ্বংস, ডুবিয়ে দেওয়া হলো বালুভর্তি বাল্কহেড: সাড়ে ৩ লাখ টাকা জরিমানা আদায় জালালাবাদ ইউনিয়নের আলিনগর- পালপুর মাদ্রাসা মাঠে চেয়ারম্যান পদপ্রার্থী জৈনুদ্দিনের মতবিনিম্ন সভা সিলেট-তামাবিল সড়ক: পৃথক দুর্ঘটনায় নারী-শিশুসহ নিহত ৩ সিলেটে হৃদয় হত্যা: নরসিংদী থেকে প্রধান ৩ আসামি গ্রেপ্তার সিলেট মহানগর ও জেলা যুবদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে মদিনা মার্কেটে আনন্দ মিছিল বড়লেখায় সড়কের সৌরবাতি দীর্ঘদিন ধরে অকেজো- ভোগান্তিতে পথচারী সিলেটে নাইট গার্ডের মরদেহ উদ্ধার, ১৩ শ্রমিক আটক মৌলভীবাজার সীমান্তে যে কারণে মোতায়েন১২ প্লাটুন বিজিবি মালনীছড়া চা বাগানে এসডিএম জগিং ক্লাবের আর্থিক সহায়তা

দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে যুব অধিকার পরিষদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ১৯ নভেম্বর, ২০২১
  • ৪৯৬ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: যুব অধিকার পরিষদ সিলেট জেলা শাখার উদ্যোগে “দাম কমাও, মানুষ বাঁচাও” এই শ্লোগান সামনে রেখে ৩ দফা দাবীতে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
(১৯ নভেম্বর) শুক্রবার বিকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক নাজমুস সাকিব।
সিলেট জেলা শাখার আহবায়ক অংকুর দাশ অপুর সভাপতিত্বে ও বাংলাদেশ যুব অধিকার পরিষদ সিলেট জেলা শাখার সদস্য সচিব ডা. জোবায়ের আহমেদ তোফায়েলের পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব আবদুল্লাহ আল মামুন সুজন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ যুব অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির কার্যকরী সদস্য ইয়াসিন আরাফাত, আবু বক্কর সিদ্দিকী।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি রাহান নেওয়াজ, সাধারণ সম্পাদক আলী হোসাইন, যুব অধিকার পরিষদ সিলেট মহানগর শাখার আহবায়ক মোহাম্মদ আলী, যুব অধিকার পরিষদ সিলেট জেলা শাখার যুগ্ম আহবায়ক শাহ শামীম আহমেদ অপু, ফয়ছল আহমদ, শাহীন আহমদ, যুব অধিকার পরিষদের যুগ্ম সদস্য সচিব মুহিবুর রহমান লিপন। এসময় বাংলাদেশ ছাত্র যুব ও শ্রমিক অধিকার পরিষদের অসংখ্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা তেল-গ্যাসের বর্ধিত দাম ও গণপরিবহনের বর্ধিত ভাড়া প্রত্যাহারের দাবী জানিয়ে বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্ষমতার মধ্যে না আনলে শ্রমজীবী মানুষ অনাহার ও কষ্টের মধ্যে জীবন যাপন করবে। বক্তারা নিম্ন আয়ের মানুষের জন্য মাসিক ভিত্তিতে স্বল্পমূল্যে রেশনিং ব্যবস্থা চালু সহ শ্রমিকদের সকল ক্ষেত্রে অধিকার নিশ্চিত করার জোর দাবী জানান।
পরে নেতৃবৃন্দ শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জিন্দাবাজার পয়েন্টে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain