শিরোনাম :
অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার : স্বরাষ্ট্রমন্ত্রী ‎​সিলেট বিভাগ গণদাবী পরিষদের যুক্তরাজ্য শাখার সহ- সভাপতি ডা. সৈয়দ মাশুক আহমেদকে সংবর্ধনা সিলেটে ২ দিনে ছাত্রলীগের ৯ নেতাকর্মী আটক সিলেটের ‘মায়ের দোয়া’য় অভিযান, উদ্ধার নাইম-তামিম শাহজালালের মাজারে এবার মিলল ৮৮ লাখ ৯২ হাজার টাকা গার্ল গাইডস্ সিলেট অঞ্চলের মহাতাঁবু জলসা ও ৪র্থ আঞ্চলিক গাইড ক্যাম্প অনুষ্ঠিত পরিবেশ রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বগুড়ায় বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের বৃক্ষরোপণ সম্পন্ন সিলেটে কারাগার পরিদর্শন করলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব চতুর্থবারের মতো প্রকাশ্যে গোনা হচ্ছে সিলেট হযরত শাহজালালের (র.) মাজারের দানবাক্সে টাকা সিলেটে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী নিহত

পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে স্কুলছাত্রীকে অপহরণের চেষ্টা, যুবক আটক

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১
  • ৪৪২ বার পড়া হয়েছে

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:: সুনামগঞ্জের তাহিরপুরে এবারের এসএসসি এক পরীক্ষার্থীকে অপহরণ করার সময়ে এক যুবককে আটক করেছে থানা পুলিশ। আটককৃত যুবকের নাম মাহমুদুল হাসান নাঈম (২০)। সে উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের বারহাল গ্রামের জাকির হোসেন অরফে ক্বারি মিয়ার ছেলে।

জানা যায়, মঙ্গলবার (২২ নভেম্বর) সকাল ১০টার দিকে এবারের এসএসসি পরীক্ষার্থী এক স্কুলছাত্রী বাদাঘাট সরকারি কলেজ সেন্টারে যায়। পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে মোল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের রাস্তায় বখাটে যুবক মাহমুদুল হাসান নাঈম এসএসসি পরীক্ষার্থীকে ঝাপটে ধরে এবং জোরপূর্বক অপহরণ করার চেষ্টা করে। এসময় ছাত্রী চিৎকার দিলে তার সহপাঠিসহ পথচারীরা এগিয়ে তাকে উদ্ধার করে এবং ওই যুবককে এসএসসি পরীক্ষা কেন্দ্রে দায়িত্বরত পুলিশের হাতে তুলে দেয়।
ঘটনাস্থলে থাকা তাহিরপুর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক তারেক আল মামুন জানান, সকালে পরীক্ষা কেন্দ্রের সামনে দিয়ে বাাদাঘাট বাজারের দিকে আসছিলেন। হঠাৎ দেখেন এক পরীক্ষার্থীকে নাঈম নামে এক যুবক জোরপূর্বক ঝাপটে ধরে অটোরিকসার মধ্যে তুলে নেয়ার চেষ্টা করছে। পরে বিষয়টি এসএসসি কেন্দ্রের দায়িত্বরত পুলিশকে জানালে তারা দ্রুত ঘটনাস্থলে এসে ছাত্রীকে উদ্ধার করে এবং তাকে আটক করে থানায় নিয়ে যায়।

তাহিরপুর থানার ওসি মো. আব্দুল লতিফ তরফদার জানান, এঘটনায় এক যুবককে পুলিশ আটক করেছে। আটককৃত যুবক এখন পুলিশ হেফাজতে রয়েছে। তার বিরোদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার প্রস্তুতি চলছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain