শিরোনাম :
সিলেট মহানগরীতে ৬৮ হাজার ৫৪০ জন শিশু পাবে হামের টিকা-সিসিক এর প্রশাসক সুনামগঞ্জে বজ্রপাতে ৫ জনের মৃত্যু সৌদি আরব পৌঁছেছে বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট বিগত দুই সরকার হামের টিকা না দিয়ে ক্ষমাহীন অপরাধ করেছে : তারেক রহমান সুনামগঞ্জে ট্রাক চাপায় মোটর সাইকেল আরোহী কিশোর নিহত ২০২৬ সালের হজের প্রথম ফ্লাইট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেটে চোরাই মোটরসাইকেলসহ আটক হাসান মধ্যপ্রাচ্য অস্থিরতায় নতুন শ্রমবাজার খুঁজছে সরকার : প্রবাসীকল্যাণ মন্ত্রী-আরিফ ছাত্রদল নেতা সাঈদের মায়ের মৃত্যুতে মিফতাহ্ সিদ্দিকী শোক রাষ্ট্রীয় সন্ত্রাসের শিকার হয়ে ১৪ বছর আগে ইলিয়াস আলী গুমের শিকার হন-সিলেটে মন্ত্রী এনি

প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার, নগদ অর্থ ও শিক্ষার উপকরণ সামগ্রী বিতরণ

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ২৫ নভেম্বর, ২০২১
  • ২৬১ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: ফ্রেন্ডস ক্লাব ইউকে এর উদ্যোগে ব্রিটিশ নাগরিক রোলান্ড ও তার মেয়ে তালুলা এর সহযোগিতায় সিলেট নগরীর বালুচরে প্রতিবন্ধী মানুষের মাঝে হুইলচেয়ার ও ছাত্রছাত্রীদেরকে নগদ অর্থ ও শিক্ষার উপকরণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫নভেম্বর) বিকাল ৩টায় ফ্রেন্ডস ক্লাব ইউকে এর অন্যতম প্রতিষ্টাতা সদস্য সাবেক ছাত্রনেতা আব্দুল গফফার গুটলুর বালুচরের বাসায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ৮জনকে হুইলচেয়ার, একজনকে সেলাই মেশিন, ১০জনকে ৭,০০০ টাকা করে ও ১ জনকে ১০,০০০টাকা ও ১০ জন প্রতিবন্ধী ছাত্রছাত্রীদের মাঝে শিক্ষার উপকরণ সামগ্রী তুলে দেওয়া হয়।
ব্যতিক্রমধর্মী এই অনুষ্ঠানে কোনো প্রধান অতিথি বা বক্তা ছিলেন। এই অনুষ্ঠানটির মাধ্যমে অসাধারণ একটি মহৎ কাজের দৃষ্টান্ত স্থাপন করেছে ফ্রেন্ডস ক্লাব ইউকে। ফ্রেন্ডস ইউকে ২০১১ সালে সিলেটের কিছু তরুণ গড়ে তুলেছেন, তারা এই ক্লাবের মাধ্যমে বিভিন্ন সামাজিক ও মানবিক কাজের সাথে নিজেদের জড়িয়ে রেখেছেন। এই ক্লাবের আব্দুল গফফার গুটলু, সুলতান মাহমুদ ইমন, মহসিন মাহমুদ, শিপন চৌধুরী হলেন অন্যতম সদস্য।
অনুষ্ঠানে যারা হুইলচেয়ার পেয়েছেন তারা হলেন, নয়াসড়কের বেলি, খরাদিপাড়ার নিয়ামত ইসলাম, মারুফ ইসলাম, অনিক দাস, নয়াসড়কের ম্যাথুয়িস প্রণীত রায়, সুবিধবাজারের কুয়াশা বিশ্বাস,কাজিটুলার ছালিমা আক্তার।সেলাইয়ের মেশিন গোলাপগঞ্জের রিপন আহমদ কে দেওয়া হয়েছে।
প্রতিবন্ধী ছাত্রছাত্রী যারা শিক্ষার উপকরণ সামগ্রী ও নগদ ৭,০০০ টাকা করে দেওয়া হয়েছে তারা হলেন, মেধাবি ছাত্র রুদ্র, মনিয়া, রায়হান আহমদ তাহমিদ, হুসাইন আহমদ, সুমাইয়া বেগম ইমা, গোলাম আহমদ, লামিছা, সুরাইয়া আক্তার ও ইমাদ।
এ সময় উপস্থিত ছিলেন ইউকে ফ্রেন্ডস বাংলাদেশের সদস্য এম এ খান ছাইম, ইংল্যান্ড প্রবাসি মনি রহমান, ফেরদৌস আক্তার জেমস, মাওলানা মাছুমুর রহমান,মোঃ কবির উদ্দিন, ফয়সল আহমদ, দিলোয়ার হোসেন, মিজানুর রহমান, আজমল আলী, তাহমিদুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত সবাই ইংল্যান্ডের নাগরিক রোলান্ড ও তার মেয়ে তালুলা ও ফ্রেন্ডস ক্লাব ইউকে কে সিলেটবাসীর পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানান।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain