শিরোনাম :
সিলেটবাসীকে ৩ সুখবর দিলেন মন্ত্রী মুক্তাদির পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে সিলেটে যুবদলের সমাবেশ ও বিক্ষোভ মিছিল সরকারি হাসপাতালে চিকিৎসাসেবা গ্রহণ বাধ্যতামূলক ও নিশ্চিত করার দাবীতে প্রধানমন্ত্রী, মন্ত্রী ও প্রতিমন্ত্রী বরাবরে স্মারকলিপি ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিনের মতবিনিময় সভা সিলেটে হারিয়ে যাওয়া অর্ধশতাধিক মোবাইল উদ্ধার করে ফিরিয়ে দিল পুলিশ রোটারি ক্লাব অব সিলেট সেন্ট্রালের সহযোগিতায় ফ্রি ডায়াবেটিস পরীক্ষা ও পরামর্শ ক্যাম্প অনুষ্ঠিত আওয়ামী সন্ত্রাসী নৈরাজ্যের প্রতিবাদে সিলেটে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত বিছনাকান্দি সীমান্তে আটক বিএসএফ সদস্যকে পতাকা বৈঠকে হস্তান্তর আরিফুলের হকের সুপারিশে স্থগিত হলো বিএনপির যে ইউনিটের কার্যক্রম ভূমধ্যসাগরে নি খোঁ জ মাধবপুরের ৬ যুবক, ১৫ দিনেও মেলেনি সন্ধান

আগামী নির্বাচনে যাতে একজন মানুষও মারা না যায় সিলেটে-পররাষ্ট্রমন্ত্রী

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ২৬ নভেম্বর, ২০২১
  • ৪১৩ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন আগামী নির্বাচনে যাতে একজন মানুষও মারা না যায়, সেটা চেষ্টা করবে সরকার। আজ সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নির্মাণাধীন কার্গো টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এসময় তিনি আরো বলেন, আমেরিকা সরকার বিভিন্ন সময়ে নানা দেশকে কৌশলে চাপে রাখে। কখনো গণতন্ত্র, কখনবা অর্থনৈতিক ইস্যুতে চাপে রাখে।
তিনি আরো বলেন, আমেরিকার গণতন্ত্র নিয়ে বাইডেন ঘরে বাইরে চাপে আছেন। আমেরিকা পরিপক্ব গণতান্ত্রিক দেশ, সেই দেশেও গণতন্ত্র নিয়ে ঝামেলা আছে।
আমাদের দেশে সহনশীলতা বাড়াতে হবে। সহনশীলতা নিয়ে আমাদের কিছু দুর্বলতা আছে। এটা বাড়াতে হবে।
পরিদর্শনকালে সিলেটের জেলা প্রশাসকসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকতা সহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain