শিরোনাম :
আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া বিএনপি সকল সম্প্রদায়ের সহাবস্থানে বিশ্বাসী-আফসর খানের উদ্যোগে উপহার সামগ্রী বিতরণে-নাসিম হোসাইন সকল ধর্মের মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিতে বিএনপি সরকার বদ্ধপরিকর-নাসিম হোসাইন সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৪৯ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক সিলেট কাষ্টঘরে হৃদয় হত্যা: মাদক বিক্রি নিয়ে দ্বন্দের জের, ধারণা পুলিশের গোয়াইনঘাটে দিলদার হোসেন সেলিম স্মৃতি মেধা পুরস্কার প্রদান জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল সিলেট জেলা শাখার পরিচিতি সভা মানবিক সহমর্মিতায় টিটন দাসের পরিবারের পাশে আজিজ খান সজিব জানুয়ারি থেকে ৫ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত সিলেট ৩৭নং ওয়ার্ড বিএনপির কাউন্সিল সম্পন্ন-সভাপতি রাজু-সম্পাদক-কাহির-সাংগঠনিক রাজন

ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে সামিল না হতে পরে আফসোস করতে হবে: স্যার এনাম

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১
  • ৩২৫ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: যুক্তরাজ্য আওয়ামী লীগের ম্যানচেস্টার শাখার সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক এবং আব্দুল মছব্বির সিটি ও স্যার এনাম উল ইসলাম ফাউন্ডেশন চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ও আর্ন্তজাতিক ব্যক্তিত্ব স্যার এনাম উল ইসলাম বলেছেন, যে কোন এলাকায় মসজিদ-মাদ্রাসা নির্মাণের উদ্যোগে নিলে সেটির উন্নয়ন কাজ কোন না কোনভাবে শেষ হয়। যারা মসজিদ-মাদ্রাসার উন্নয়নে সামিল থাকেন তাঁরা পরবর্তীতে তৃপ্তি অনুভব করেন। কিন্তু যারা সুযোগ থাকার পরও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে সামিল থাকেন না তাঁরা সুন্দর ভবন দেখে পরবর্তীতে আফসোস করেন। সেজন্য নিজ নিজ এলাকায় ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণ কাজে সামর্থ অনুযায়ী সকলের সামিল থাকা উচিত।
তিনি আরও বলেন, বর্তমান সরকার সকল ধর্মের মানুষকে সমানভাবে বিবেচনা করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাধ্যমে আমার নির্বাচনী এলাকার প্রতিটি মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, মন্দির ও শ্মশানে একাধিকবার অনুদান প্রদান করা হচ্ছে।
আমি জনসেবাকে ইবাদত মনে করে জনগণের জন্য কাজ করে যেতে চাই। এ সময় তিনি জাতির জনক বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবারের জন্য দোয়া করতে সকল মুসল্লীদের প্রতি আহবান জানান।
তিনি গতকাল সোমবার (২৯ নভেম্বর) ফেঞ্চুগঞ্জ উপজেলার শরীফগঞ্জ জামিয়া মাদানিয়া তাহ্ফীযুল ক্বোরআন ফেঞ্চুগঞ্জ মাদরাসা ও এতিমখানার উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সাবেক অবসরপ্রাপ্ত শিক্ষক ও প্রবীন মুরব্বী মাস্টার গোলাম সাইফুদ্দিন এবং মাদ্রাসার শিক্ষক মাওলানা আব্দুল ওয়াহিদের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা স্যার এনাম উল ইসলামকে মাদ্রাসা ভবন নির্মাণ, নগদ অর্থ প্রদান, এতিমদের জন্য মাসিক খরচ এবং মাদ্রাস বাবুর্চির জন্য ৬ সেট টিন প্রদান করায় ধন্যবাদ জ্ঞাপন করেন।
সংবর্ধনা অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মাওলানা কামাল উদ্দিন জাফরী, শায়েখ আব্দুস শহিদ, মাওলানা সাইফুল ইসলাম, মাহফুজুর রহমান জাহাঙ্গীর, সাইফুল ইসলাম ছোটন, হোসাইন আহমদ মিজান, মাওলানা তাজ উদ্দিন, মাওলানা আব্দুর রাজ্জাক প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে কোনআন তেলাওয়াত করেন হাফিজ সালমান আহমদ ও কেরাত পরিবেশন করেন আরিফ আহমদ। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain