শিরোনাম :
গণততন্ত্রকে রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ: সিলেটে রাষ্ট্রপতি স্কলার্সহোম মেজরটিলা কলেজে কম্পিউটার প্রোগ্রামিং প্রতিযোগিতা ও উদ্ভাবনী প্রজেক্ট প্রদর্শনী সম্পন্ন আ.লীগ-যুবলীগ-ছাত্রলীগের ৭ শীর্ষ নেতাকে মৃত্যুদণ্ড দিল ট্রাইব্যুনাল সিলেটে এসে দুই ওলির মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি সিলেটে রাষ্ট্রপতি, পথেপথে অভ্যর্থনা রাষ্ট্রপ্রতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিলেট আগমন উপলক্ষে মহানগর তাঁতী দলের প্রস্তুতি সভা তিন বছর পর সিলেটে শুরু হচ্ছে বাণিজ্য মেলা সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম সভা অনুষ্ঠিত ‎সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠিত রাষ্ট্রপতির সফর নির্বিঘ্ন করতে সিলেটে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা-লিশ কমিশনার

বিএনপির মিছিল, স্লোগানে মুখর সিলেট

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১
  • ৩৭৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: দলীয় চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ‘নিঃশর্ত’ মুক্তি ও সুচিকিৎসার জন্য বিদেশে প্রেরণের দাবিতে নগরীর রেজিস্ট্রারি মাঠে আজ মঙ্গলবার সমাবেশের আয়োজন করেছে সিলেট জেলা ও মহানগর বিএনপি। কেন্দ্রের নির্দেশে আয়োজিত এই সমাবেশের মূল কার্যক্রম শুরু হচ্ছে বেলা ২টায়। এর আগে এখন মিছিল সহকারে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা যোগ দিচ্ছেন সমাবেশস্থলে।

সরেজমিনে দেখা গেছে, রেজিস্ট্রারি মাঠের সমাবেশস্থলে একের পর এক মিছিল আসছে। বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবদল, কৃষকদলসহ দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা মিছিল সহকারে সমাবেশে যোগ দিচ্ছেন। মিছিলের সাথে সাথে তারা নানা ধরনের স্লোগানও দিচ্ছেন।
তাদের স্লোগানের মধ্যে রয়েছে- ‘খালেদা জিয়া ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ ‘মুক্তি মুক্তি চাই, খালেদা জিয়ার মুক্তি চাই’ ‘জ্বালো জ্বালো, আগুন জ্বালো’ ইত্যাদি। সরকারের বিরুদ্ধেও নানা স্লোগান দিচ্ছেন বিএনপি নেতা-কর্মীরা।

এদিকে, সমাবেশস্থলে দায়িত্বশীল নেতারাও আসতে শুরু করেছেন। রেজিস্ট্রারি মাঠের সমাবেশস্থল প্রস্তুত রয়েছে। মাঠের উত্তরপ্রান্তে বিশালাকারের মঞ্চ প্রস্তুত করা হয়েছে। মূল মঞ্চে শীর্ষ নেতাদের বসার জন্য ৩৫টি চেয়ার রাখা হয়েছে।

মূল মঞ্চের সামনে বিএনপি ও অঙ্গসংগঠনের দায়িত্বশীল নেতাদের বসার জন্য প্রায় আড়াইশ’ চেয়ার রাখা হয়েছে। মূল মঞ্চ ও চেয়ার বসানোর জায়গাটি নিরাপত্তার জন্য বাঁশ দিয়ে ঘেরাও করে রাখা হয়েছে। এই ঠিক বাইরেই সংবাদকর্মীদের অবস্থানের জায়গা প্রস্তুত রাখা হয়েছে। মাঠের চারদিকে বেশকিছু সংখ্যক মাইক লাগানো হয়েছে।
সমাবেশস্থলের আশপাশে বিপুল সংখ্যক পুলিশ সদস্যকে সতর্ক অবস্থান নিতে দেখা গেছে।

বিএনপির এই সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এ ছাড়া সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি জয়নাল আবেদীন, বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল ও সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবনসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য রাখবেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain