শিরোনাম :
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জালালাবাদ থানাধীন সকল পুজামন্ডপের প্রতিনিধিদের সাথে মতবিনিমিয় সভা অনুষ্ঠিত গোয়াইনঘাটে ৪ লিস্টার মেশিন ধ্বংস, ডুবিয়ে দেওয়া হলো বালুভর্তি বাল্কহেড: সাড়ে ৩ লাখ টাকা জরিমানা আদায় জালালাবাদ ইউনিয়নের আলিনগর- পালপুর মাদ্রাসা মাঠে চেয়ারম্যান পদপ্রার্থী জৈনুদ্দিনের মতবিনিম্ন সভা সিলেট-তামাবিল সড়ক: পৃথক দুর্ঘটনায় নারী-শিশুসহ নিহত ৩ সিলেটে হৃদয় হত্যা: নরসিংদী থেকে প্রধান ৩ আসামি গ্রেপ্তার সিলেট মহানগর ও জেলা যুবদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে মদিনা মার্কেটে আনন্দ মিছিল বড়লেখায় সড়কের সৌরবাতি দীর্ঘদিন ধরে অকেজো- ভোগান্তিতে পথচারী সিলেটে নাইট গার্ডের মরদেহ উদ্ধার, ১৩ শ্রমিক আটক মৌলভীবাজার সীমান্তে যে কারণে মোতায়েন১২ প্লাটুন বিজিবি মালনীছড়া চা বাগানে এসডিএম জগিং ক্লাবের আর্থিক সহায়তা

সিলেটে বর্ণাঢ্য শোভাযাত্রা মধ্য দিয়ে বিজয়ের মাসকে বরণ

রিপোর্টার নামঃ
  • বুধবার, ১ ডিসেম্বর, ২০২১
  • ৪২৭ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেটে প্রতিবছরের ন্যায় এবারও বর্ণাঢ্য আয়োজনে বরণ করা হয়েছে বিজয়ের মাস ডিসেম্বর। বিজয়ের মাস বরণে বুধবার (১ ডিসেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। জেলা প্রশাসন আয়োজিত এই শোভাযাত্রায় বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান নিজ নিজ ব্যানার নিয়ে অংশ নেয়। শোভাযাত্রাটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়। পরে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সিলেটের জেলা প্রশাসক এম. কাজী এমদাদুল ইসলাম।

শোভাযাত্রায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন, সিলেট মহানগর পুলিশ কমিশনার নিশারুল আরিফ, পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন, মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার পরিতোষ ঘোষ, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল-আজাদ, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহিউদ্দিন আহমেদ সেলিম, সিলেট মহানগর ভারপ্রাপ্ত কমান্ডার আব্দুল খালিক, সিলেট জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার অসিত বরণ দাশ গুপ্ত।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain