শিরোনাম :
কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ প্রবাসীর মরদেহ সিলেট আসছে কাল সিলেটে চুরি হওয়া ৬৮টি মোবাইল উদ্ধার করে মালিকদের হস্তান্তর করল পুলিশ শান্তিগঞ্জ জেবিবি উচ্চ বিদ্যালয়ে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত ওয়ান চাইন্ড ওয়ান ট্রি কর্মসূচি উদ্ধোধন ও বৃক্ষরোপণ ইসলামী সমাজকল্যাণ পরিষদ ওসমানীনগরের বৃক্ষরোপণ অভিযান রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান এম এ সালামকে বিএনপি নেতা আব্দুল খালিকের সংবর্ধনা প্রদান পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়ে গ্রাচ্যুইটি ও আইজিপি শিক্ষাবৃত্তি বিতরণ নৌকা চুরির অভিযোগে যুবকের দুই চোখ উপড়ে দেওয়ার অভিযোগ, আতঙ্ক গোয়াইনঘাটে বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ ভারতের ট্যুরিস্ট ভিসা ২৮ জুন চালু হচ্ছে- হাইকমিশনার দীনেশ ত্রিবেদী সিলেটে ৩ দফা দাবিতে রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের মানববন্ধন

“সোনার মানুষ” সম্মাননায় ভূষিত হলেন লায়ন উজ্জ্বল কান্তি বড়ুয়া

রিপোর্টার নামঃ
  • বুধবার, ১ ডিসেম্বর, ২০২১
  • ২৯১ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্রের আয়োজনে কিরাত বাংলা (লিটল ম্যাগাজিন) ১১তম প্রতিষ্ঠা বার্ষিকী, ইতিহাস ও মনীষী গ্রন্থের প্রকাশনা,ও চট্টগ্রাম ইতিহাস সম্মিলন-‘২১ দি পেনিন্সুয়ালা চিটাগাং এ ২২ নভেম্বর, সন্ধ্যায় লায়ন দুলাল কান্তি বড়ুয়া’র সভাপতিত্বে অনুষ্টিত হয়। প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী, উদ্বোধক ছিলেন অধ্যক্ষ ড. মোঃ সানাউল্লাহ, মূখ্য আলোচক এডভোকেট মুকুল কান্তি দেব, সম্মানিত অতিথি বৌদ্ধ নেতা রাখাল চন্দ্র বড়ুয়া, সম্মানিত আলোচক ছিলেন যথাক্রমে ড. খান মোঃ সেলিম উদ্দিন, ড. দীপংকর শ্রীজ্ঞান বড়ুয়া, ড. সংঘপ্রিয় মহাথের, শ্রীমৎ লোকজিৎ থের, অধ্যাপক প্রকৌশলী মৃনাল কান্তি বড়ুয়া, ড. সবুজ বড়ুয়া শুভ, অধ্যাপক সচ্চিদানন্দ রায় চৌধুরী, এডভোকেট মোছাহেব উদ্দিন, ব্যাংকার সিএসকে সিদ্দিকী, ইতিহাসবেত্বা তৌফিকুল ইসলাম, অধ্যাপক জিতেন্দ্র লাল, সাংবাদিক একেএম ইউসুফ, প্রকৌশলী মৃগাংক প্রসাদ বড়ুয়া, অধ্যপিকা স্মৃতি বড়ুয়া, ইতিহাস গবেষক আবদুর রহিম, লায়ন উজ্জ্বল কান্তি বড়ুয়া, লেখক ডাঃ বরুন কুমার আচার্য। চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্রের সভাপতি ইতিহাসবিদ সোহেল মোঃ ফখরুদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে মহাসংঘনায়ক শ্রীসদ্ধর্মভাণক বিশুদ্ধানন্দ মহাথেরকে (মরণোত্তর) সহ ১২জন বরেণ্য ব্যক্তিকে “সোনার মানুষ” অভিধায় ভূষিত করা হয়। অনুষ্ঠানে পবিত্র কোরান তেলাওয়াত করেন বেলাল হোসেন, পবিত্র ত্রিপিটক পাঠ করেন শ্রীমৎ দীপানন্দ স্থবির। সম্মিলনে দেশের বিশিষ্ট বুদ্ধিজীবি, লেখক, গবেষক, ইতিহাসবিদ, শিক্ষাবিদ, কবি সাহিত্যিকগণ তাঁদের বক্তব্যে বলেন চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্রের পাশাপাশি সকলকে শেখড়ের সন্ধানে ইতিহাস ঐতিহ্যকে অন্তরে ধারণ ও অনুশীলনের মাধ্যমে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে তথ্য সমৃদ্ধ ইতিহাসকে বর্তমানের সাথে অতীতকে প্রাসঙ্গিক করে তোলাসহ গুরুত্বপূর্ণ বক্তব্য ও প্রস্থাবনা পেশ করেন। এছাড়াও আলোকোজ্জ্বল মান্যজন ও সুধীবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠান অনন্য মাত্রায় রূপ নেয়। অনুষ্ঠান শেষে সবাইকে নৈশভোজে আপ্যায়িত করা হয়।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain