শিরোনাম :
সিলেটে ঈদের শুভেচ্ছার আড়ালে প্রচারে বিএনপির সম্ভাব্য মেয়র প্রার্থীরা জ্বালানি তেল নিয়ে জরুরি নির্দেশনা আখালিয়া অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকান পরিদর্শন করেন মাওলানা হাবিবুর রহমান বিএসটিআই সিলেট কতৃক মদিনা মাকের্টে ওজন ও পরিমাপ যন্ত্রপাতি ভেরিফিকেশন অভিযান গ্রেটার সিলেট কাউন্সিল ইউকে সিলেট চ্যাপ্টারের খাদ্য সামগ্রী বিতরণ জাতীয়তাবাদী শ্রমিক দল জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতাল শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল মদন মোহন কলেজ ছাত্রদলের অসহায়দের মাঝে ইফতার বিতরণে-কয়েস লোদী সিএনজি ফিলিং স্টেশন ওনার্স অ্যাসোসিয়েশন নেতৃবৃন্দের চৌকিদেখী উত্তরা পাম্প পরিদর্শন ধর্মঘট প্রত্যাহার. ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ ঘোষণা-সংবাদ সম্মেলনে পাম্প মালিকরা আইপি ক্যামেরার আওতায় আসছে সিলেট মহানগরী-বাণিজ্য মন্ত্রী মুক্তাদির

কাউন্সিলরসহ জোড়া খুনের মামলার প্রধান আসামি ‌‘বন্দুকযুদ্ধে’ নিহত

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ২ ডিসেম্বর, ২০২১
  • ২৮৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: কুমিল্লায় কাউন্সিলর সৈয়দ মো. সোহেলসহ জোড়া খুনের মামলার প্রধান আসামি শাহ আলম পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। ‌ গতকাল বুধবার দিবাগত রাত দেড়টায় চাঁনপুর রত্নাবতী গোমতি বেড়িবাঁধে এ ঘটনা ঘটে। শাহ আলম সুজানগর বউ বাজার এলাকার মৃত জানু মিয়ার ছেলে।

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) আ‌নোয়ারুল আ‌জিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, কয়েকজন অস্ত্রধারী গোমতী বেড়িবাঁধে অবস্থান করছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলা পুলিশ ও ডিবি পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে সন্ত্রাসীরা গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। দুই পক্ষের গোলাগুলিতে একজন সন্ত্রাসী গুলিবিদ্ধ হয়, যাকে স্থানীয়রা শাহ আলম বলে শনাক্ত করে।

পরে গুলিবিদ্ধ শাহ আলমকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে একটি পিস্তল, গুলি ও গুলির খোসা উদ্ধার করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

এর আগে গত সোমবার গভীর রাতে নগরীর সংরাইশ এলাকায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে কাউন্সিলর সোহেল হত্যা মামলার এজাহারে থাকা ৩ নম্বর আসামি মো. সাব্বির হোসেন (২৮) ও ৫ নম্বর আসামি মো. সাজন (৩২) নিহত হয়।

উল্লেখ্য, নগরীর সুজানগরে নিজ কার্যালয়ে গত ২২ নভেম্বর বিকেলে কাউন্সিলর সোহেলসহ গুলিবিদ্ধ হন অন্তত ছয়জন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোহেল ও তার সঙ্গী হরিপদ সাহার মৃত্যু হয়। এ ঘটনায় কাউন্সিলরের ভাই বাদী হয়ে স্থানীয় মাদক ব্যবসায়ী শাহ আলমকে প্রধান করে ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০-১২ জনের নামে মামলা করেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain