শিরোনাম :
নিয়ম মেনে ভবন নির্মাণ নিশ্চিতকরণে পরিদর্শনে নেমেছে সিউক-সতর্ক মালিকদের কানাইঘাট ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান মালিক সমিতির অনুমোদন ওসমানীনগরে পুজা মন্ডপে পররাস্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ূন কবিরের উপহার বিতরন হবিগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৯ সিলেটে চৈতালী সংঘের উদ্যোগে শারদীয় দুর্গাপূজার আয়োজন মুয়াজ্জিন কল্যাণ সমিতি সিলেটের তাফসিরুল কুরআন মহাসম্মেলন সম্পন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জালালাবাদ থানাধীন সকল পুজামন্ডপের প্রতিনিধিদের সাথে মতবিনিমিয় সভা অনুষ্ঠিত গোয়াইনঘাটে ৪ লিস্টার মেশিন ধ্বংস, ডুবিয়ে দেওয়া হলো বালুভর্তি বাল্কহেড: সাড়ে ৩ লাখ টাকা জরিমানা আদায় জালালাবাদ ইউনিয়নের আলিনগর- পালপুর মাদ্রাসা মাঠে চেয়ারম্যান পদপ্রার্থী জৈনুদ্দিনের মতবিনিম্ন সভা সিলেট-তামাবিল সড়ক: পৃথক দুর্ঘটনায় নারী-শিশুসহ নিহত ৩

খালেদা জিয়ার মুক্তির দাবীতে সিলেট শহিদ মিনার ছাত্রদলের ‘হঠাৎ অবস্থান’

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ৩ ডিসেম্বর, ২০২১
  • ১২৪৪ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেটের কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে শুক্রবার (৩ ডিসেম্বর) বিকাল ৩টায় হঠাৎ অবস্থান নেন জেলা ও মহানগর ছাত্রদলের বেশ কয়েকজন নেতাকর্মী। এসময় তারা সরকারের কাছে খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার সুযোগ প্রদানের জোর দাবি জানান। আজ শুক্রবার বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত ঘণ্টাব্যাপী এই অবস্থান কর্মসূচি পালনকালে ছাত্রদল নেতাকর্মীদের হাতে বিভিন্ন স্লোগান লেখা ফেস্টুন দেখা যায়।
এসময় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সহ-দপ্তর সম্পাদক জয়নাল আবেদীন রাহেল, মহানগর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান তারেক, সাবেক ছাত্রনেতা ইমরান আলী, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা, মুস্তাক আহমদ, ৩নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল নেতা, মুমিনুল ইসলাম, দুলাল আহমদ তুহিন, জাবেদ আহমদ, মুমিন ছাত্রদল নেতা সাইদুল ইসলাম ও বাবু প্রমুখ।

অবস্থানের সময় জেলা ছাত্রদল নেতা জয়নাল আবেদীন রাহেল জানান, এটা পূর্ব বা কেন্দ্র ঘোষিত কোনো কর্মসূচি নয়। তাদের দলের চেয়ারপার্সনের প্রতি ‘ভালোবাসার টানে’ এভাবে তারা হঠাৎ অবস্থান নিয়ে খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশ পাঠানো সুযোগ প্রদানের জন্য সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain