শিরোনাম :
নাইজেরিয়ার গ্রামে সশস্ত্র হামলায় নিহত ৩০ ৩২ যুগ্ম সচিব বাধ্যতামূলক অবসরে সিলেটে ফুটবল ম্যাচ শেষে বাড়ি ফেরার পথে ছুরিকাঘাতে কিশোর নিহত সিলেটে বিদায়ী পুলিশ কমিশনারকে বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার সংবর্ধনা ব্যবসায়ী নেতা দিলওয়ার হোসেনকে দেখতে গেলেন জামায়াত আমীর ডা. শফিকুর রহমান সিলেট বিভাগজুড়ে পৃথক অভিযানে-র‌্যাবের জালে ৯ সাংবাদিক এটিএম তুরাব হত্যাকা-ের জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে (বিপিজেএ) সিলেটের মানববন্ধন শহীদ সাংবাদিক তুরাবের কবর জিয়ারত করলেন বিরোধী দলীয় নেতা সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ ৩ দিন ১২ ঘণ্টা করে করে গ্যাস থাকবে না যেসব এলাকায়

গণমানুষের কবি দিলওয়ারকে নিবেদিত রচনা প্রতিযোগিতা

রিপোর্টার নামঃ
  • শনিবার, ৪ ডিসেম্বর, ২০২১
  • ২৮৮ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: বাংলাসাহিত্যের অন্যতম প্রধান কবি, একুশে পদকপ্রাপ্ত, ছড়ার রাজা দিলওয়ারের ৮৫তম জন্মদিন উপলক্ষে দক্ষিণ সুরমা সাহিত্য পরিষদের উদ্যোগে গণমানুষের কবি দিলওয়ার বিষয়ক রচনা প্রতিযোগিতার আয়ােজন করা হয়েছে।
রচনা প্রতিযোগিতার ক বিভাগে নবম-দশম শ্রেণির শিক্ষার্থীরা (বিষয় : কবি দিলওয়ার, সর্বোচ্চ ৫০০ শব্দ ) ও খ বিভাগে (একাদশ-দ্বাদশ শ্রেণি বিষয়: বাংলা সাহিত্যে গণমানুষের কবি দিলওয়ার-এর অবদান, সর্বোচ্চ ৮০০ শব্দ) শিক্ষার্থীরা সিলেটের যেকোন শিক্ষা প্রতিষ্ঠান থেকে অংশগ্রহণ করতে পারবে।
প্রতিযোগীরা রচনা স্পষ্টাক্ষরে নিজ হাতে অথবা কম্পিউটার টাইপ করে প্রতিযােগীর পূর্ণ নাম, পিতা-মাতার নাম, স্থায়ী ঠিকানা, শিক্ষাপ্রতিষ্ঠানের নাম-শ্রেণি-রােল নং এবং মােবাইল নাম্বার উল্লেখ করে ২০ ডিসেম্বরের মধ্যে নিম্নের ঠিকানায় রচনা পাঠাতে হবে।
রচনা প্রতিযােগিতার বিচারক প্যানেলের যাচাই-বাছায়ের মাধ্যমে বিজয়ী প্রতিযোগীদের নাম প্রকাশ করবেন।
আগামী ১ জানুয়ারি ২০২২ অনুষ্ঠানিকভাবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।
সেরা রচনাসমূহ ও প্রতিযোগীর নামসহ দক্ষিণ সুরমায় সাহিত্য পরিষদের স্মারক প্রকাশিত হবে এবং পুরস্কারের সাথে স্মারক প্রদান করা হবে।
রচনা পাঠানোর ঠিকানা: ই-মেইল : dsurmasp1999@gmail.com দক্ষিণ সুরমা সাহিত্য পরিষদ, স্টেশন রােড, সিলেট অথবা বাসিয়া প্রকাশনী, সামসুদ্দিন হাউস, স্টেশন রােড, সিলেট।
বিস্তারিত তথ্যের জন্য ০১৭১১-৪৮৪৬৬৮, ০১৭১৬-৪৬৮২৮০ মোবাইল নাম্বারে যোগাযোগ করা যেতে পারে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain