শিরোনাম :
আখালিয়া নবাবী মসজিদ এলাকার ব্যবসায়ী সমিতির অভিষেক ও শপথ গ্রহণ সম্পন্ন সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৯০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ ময়লার স্তূপ থেকে প্রাণ ফিরছে নগরের আরেকটি পুকুরে সুনামগঞ্জে হাওরে নৌকাডুবিতে প্রাণ গেল একজনের, নিখোঁজ ৩ তরঙ্গ সমাজ কল্যাণ সংস্থার সাথে মিফতাহ্ সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ ওসমানী বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা আরিফুল্লাহ জেলিনের সন্ধান চেয়ে মায়ের সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে অভিযানে এক্সক্যাভেটর ও ৮ হাজার ঘনফুট বালু জব্দ সিলেটে স্কুলের পাশেই অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল ব্লু বার্ডের শিক্ষক মুরাদ আহমদের স্টেলিন থারিয়াংকে ঘিরে প্রকাশিত প্রতিবেদন প্রত্যাহারের দাবি, গোয়াইনঘাটে বিএনপির সংবাদ সম্মেলন মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও এডহক কমিটির পরিচিতি সভা

গোয়াইনঘাটে ২২৫ বোতল ভারতীয় মদসহ আটক ৩

রিপোর্টার নামঃ
  • সোমবার, ৬ ডিসেম্বর, ২০২১
  • ৪১৭ বার পড়া হয়েছে

গোয়াইনঘাট প্রতিনিধি :: সিলেটের গোয়াইনঘাট থানা পুলিশের অভিযানে ২২৫ বোতল ভারতীয় মদসহ তিনজনকে আটক করেছে থানা পুলিশ।
গতকাল রাতে উপজেলার রুস্তমপুর ইউনিয়নের পীরের বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, ফতেহপুর উপজেলার লামা ইস্তি এলাকার মৃত আব্দুল হান্নানের ছেলে জসিম উদ্দিন (২৩), (লামাকাজী) জালালাবাদ এলাকার মৃত আফতাব আলীর ছেলে ফরহাদ আলী (২৪) ও জালালাবাদ নেহারীপাড়া এলাকার মৃত জামাল মিয়ার ছেলে আব্দুল্লাহ (২৩)।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানার উপ-পরিদর্শক (এসআই) অনুজ কুমার দাস, সহকারি উপ-পরিদর্শক (এএসআই) দিবাস দাস সঙ্গীয় ফোর্স নিয়ে রুস্তমপুর ইউনিয়নের পীরের বাজার এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে তাঁদের আটক করেন। এসময় তাদের কাছ থেকে ২২৫ বোতল ভারতীয় অফিসার্স চয়েজ মদ উদ্ধার করা হয়।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল চন্দ্র দেব বলেন, আটককৃতদের বিরোদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জেল হাজতে পাঠানো হয়েছে। গোয়াইনঘাটকে মাদক মুক্ত করতে আগামি দিনেও আমাদের থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain