শিরোনাম :
পরিকল্পিত উদ্যোগের মাধ্যমে সিলেটকে আকর্ষণীয় পর্যটন হিসেবে গড়ে তোলা সম্ভব: কয়েস লোদী ভারতে অনুপ্রবেশকালে সুনামগঞ্জে নির্বাচন অফিসের কর্মচারী আটক জাকির হোসেন মজুমদারের মাগফিরাত কামনায় সিলেট মহানগর বিএনপির দোয়া মাহফিল জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত অযৌক্তিক ও গণবিরোধী: বাসদ ৬ মাসে ৩ বার জ্বালানি তেলের দাম বৃদ্ধি সরকারের গণবিরোধী সিদ্ধান্ত-মুহাম্মদ ফখরুল ইসলাম গোয়াইনঘাটে পরিত্যক্ত মর্টার শেল, সেনাবাহিনীর হাতে ধ্বংস সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন কমিটিতে দায়িত্বে পেল কারা অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার : স্বরাষ্ট্রমন্ত্রী ‎​সিলেট বিভাগ গণদাবী পরিষদের যুক্তরাজ্য শাখার সহ- সভাপতি ডা. সৈয়দ মাশুক আহমেদকে সংবর্ধনা সিলেটে ২ দিনে ছাত্রলীগের ৯ নেতাকর্মী আটক

ডাকাতির প্রস্তুতির সময় অস্ত্রসহ দুই রোহিঙ্গা সন্ত্রাসী আটক

রিপোর্টার নামঃ
  • বুধবার, ৮ ডিসেম্বর, ২০২১
  • ৩৭১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: কক্সবাজারের টেকনাফের শালবাগান ক্যাম্পে ডাকাতির প্রস্তুতির সময় অস্ত্রসহ শীর্ষ রোহিঙ্গা সন্ত্রাসী তোহা বাহিনীর প্রধানসহ দুইজনকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্যরা।
মঙ্গলবার রাতে হ্নীলা ইউপি শালবাগান ক্যাম্প-২৬ এর ই/৩ ব্লক এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন শালবাগান ক্যাম্পে ব্লকে-এ/৩, বাসিন্দা নুর মোহাম্মদের ছেলে তোহা ও নয়াপাড়া রেজিস্ট্রার ক্যাম্পের ব্লক-সি, এমআরসি ০৮২৫৪ বাসিন্দা মো. আবুল ফয়েজের ছেলে মো. আব্দুল্লাহ।

এ তথ্য নিশ্চিত করে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অধিনায়ক এসপি মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, ডাকাতির প্রস্তুতি নিচ্ছে একদল রোহিঙ্গা এমন সংবাদের ভিত্তিতে ক্যাম্প-২৬এর এ/৩ ব্লকে অভিযান চালান এপিবিএন সদস্যরা। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় রোহিঙ্গা সন্ত্রাসী তোহা বাহিনীর প্রধান তোহাসহ দুই ডাকাতকে আটক করা হয়। ঐ সময় ডাকাতদলের৬-৭ জন সদস্য পালিয়ে যায়। আটককৃতদের কাছ থেকে দেশীয় তৈরি একটি ওয়ান শুটারগান উদ্ধার করা হয়। তিনি আরো বলেন, উদ্ধারকৃত অস্ত্রসহ রোহিঙ্গা সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain