শিরোনাম :
তাহফিজুল কুরআন শিক্ষাবোর্ডের হিফজুল কুরআন প্রতিযোগিতার পুরস্কার প্রদান সিলেটে পর্তুগিজ রাজকন্যাকে রাজকীয় সংবর্ধনা, আতিথেয়তায় মুগ্ধ ইনফান্তা মারিয়া ফ্রান্সিসকা সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা সিলেটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী তরুণ নিহত তারেক রহমানের নেতৃত্বে দেশ গণতন্ত্র ও উন্নয়নের নতুন পথে এগিয়ে যাচ্ছে: সিলেটে বাণিজ্যমন্ত্রী সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনারের সাথে কয়লা ও পাথর আমদানিকারক নেতৃবৃন্দের মতবিনিময় জাফলংয়ে অবৈধ বালু উত্তোলন বিরোধী অভিযান, ১২ লিস্টার মেশিন ও ২ ট্রাক ধ্বংস তারেক রহমানের জন্মদিনে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে সিলেটে কয়েস লোদীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে সিলেটে খান জামালের নেতৃত্বে নগরীতে মশাল মিছিল

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে ৪ জনের মৃত্যু

রিপোর্টার নামঃ
  • বুধবার, ৮ ডিসেম্বর, ২০২১
  • ৪২০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: নীলফামারী সদর উপজেলায় রেললাইনের ওপর খেলার সময় ট্রেনে কাটা পড়ে ৩ শিশুসহ চারজনের মৃত্যু হয়েছে। বুধবার (৮ ডিসেম্বর) সকাল ৮টার দিকে কলেজ রেলওয়ে স্টেশন ও দারওয়ানি রেলওয়ে স্টেশন এলাকার মাঝামাঝি জায়গায় এ ঘটনা ঘটে। চিলাহাটি থেকে খুলনাগামী রূপসা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ওই চারজনের মৃত্যু হয় বলে জানা গেছে। নিহতরা হলেন, লীনা (৮), মিনা (৭), মোমিনুর রহমান (৪) ও শামীম হোসেন (৩০)। নিহতদের প্রত্যেকের বাড়ি সদর উপজেলার কুন্দপুকুর ইউনিয়নে। ওই তিন শিশুকে বাঁচাতে গিয়ে শামীম হোসেনের মৃত্যু হয়েছে বলে জানা যায়। নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain