শিরোনাম :
নিবন্ধনের আওতায় আসছে ব্যাটারিচালিত রিকশা-কিছু শর্ত  সিলেট বিভাগ গণদাবী পরিষদ পর্তুগাল শাখার মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত গোয়াইনঘাটে উৎসবমুখর পরিবেশে ‘পুসাগ গণিত অলিম্পিয়াড ২০২৬’ উদ্বোধিত গোয়াইনঘাটে মাধ্যমিক স্কুল ভিত্তিক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ভূমধ্যসাগরে ১১ বাংলাদেশি নিহত, আছেন ‘সুনামগঞ্জের কয়েকজন’ সিলেটে ট্রিপল মার্ডার : পুলিশের তদন্ত সন্তোষজনক না হলে উচ্চতর তদন্তের দাবি জানাবেন সাত্তার-সুরাইয়ার সন্তানরা মাথিউড়া চা বাগানে গাছে ঝুলছিল যুবক-যুবতীর মরদেহ সিলেটে ট্রিপল মার্ডার, বাবুল চার দিনের রিমাণ্ড সিলেটে বিজিবির বিশেষ অভিযানে আড়াই কোটি টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ ট্রিপল মার্ডার: রায়নগরের সেই বাসায় বাণিজ্যমন্ত্রী, প্রকৃত খুনিদের চিহ্নিতের নির্দেশ

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে ৪ জনের মৃত্যু

রিপোর্টার নামঃ
  • বুধবার, ৮ ডিসেম্বর, ২০২১
  • ৩৮৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: নীলফামারী সদর উপজেলায় রেললাইনের ওপর খেলার সময় ট্রেনে কাটা পড়ে ৩ শিশুসহ চারজনের মৃত্যু হয়েছে। বুধবার (৮ ডিসেম্বর) সকাল ৮টার দিকে কলেজ রেলওয়ে স্টেশন ও দারওয়ানি রেলওয়ে স্টেশন এলাকার মাঝামাঝি জায়গায় এ ঘটনা ঘটে। চিলাহাটি থেকে খুলনাগামী রূপসা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ওই চারজনের মৃত্যু হয় বলে জানা গেছে। নিহতরা হলেন, লীনা (৮), মিনা (৭), মোমিনুর রহমান (৪) ও শামীম হোসেন (৩০)। নিহতদের প্রত্যেকের বাড়ি সদর উপজেলার কুন্দপুকুর ইউনিয়নে। ওই তিন শিশুকে বাঁচাতে গিয়ে শামীম হোসেনের মৃত্যু হয়েছে বলে জানা যায়। নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain