শিরোনাম :
বড়লেখায় মুন্নির মৃত্যুর ঘটনায় রহস্য উদ্‌ঘাটন-’বিচারের দাবিতে মানববন্ধন সাত দিনের মধ্যে সিলেট ওসমানী হাসপাতালের সব সমস্যার সমাধান হবে: স্বাস্থ্যমন্ত্রী শুক্রবার সিলেট আসছেন স্বাস্থ্যমন্ত্রী, যাবেন ওসমানী হাসপাতালে নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদ সিলেট জেলার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে সিলেটস্থ শান্তিগঞ্জ সমিতি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে জন্মাষ্টমী উদ্‌যাপনে পুলিশের সর্বাত্মক সহযোগিতা থাকবে: পুলিশ কমিশনার সিলেটে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগের ৫ সদস্য আটক সিলেট মহানগর বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি বাজুস সিলেট জেলা শাখার নির্বাচন আগামী ৮ অক্টোবর, প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল

সিলেট জেলা কৃষকলীগের সহ সভাপতি আব্দুল মালেককে সংবর্ধনা প্রদান

রিপোর্টার নামঃ
  • বুধবার, ৮ ডিসেম্বর, ২০২১
  • ৩৮০ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেট জেলা কৃষক লীগের সহ সভাপতি আব্দুল মালেক যুক্তরাজ্য গমন উপলক্ষে জেলা কৃষকলীগ নেতৃবৃন্দের উদ্যোগে সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। গতকাল ডিসেম্বর সোমবার রাতে নগরীর কুমারপাড়া সংলগ্ন কফি ক্লাবে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী কৃষকলীগের কেন্দ্রীয় সহ অর্থ সম্পাদক রেজাউল হক রাসেল।
সিলেট জেলা কৃষক লীগের কুটি ও শিল্প বিষয়ক সম্পাদক সাইয়ুম বকস এর সভাপতিত্বে ও কৃষকলীগ নেতা মোহাম্মদ সালা উদ্দিন পারভেজের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা কৃষক লীগের মৎস্য ও প্রাণি সম্পদ বিষয়ক সম্পদ শামীম কবির, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ ফখরুল ইসলাম, কৃষকলীগ নেতা খালেদ হোসেন।
সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন জেলা কৃষকলীগের সহ সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী আব্দুল মালেক।
অনুষ্ঠানে সংর্বধিত অতিথিকে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা প্রদান করেন প্রধান অতিথি সহ নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, আওয়ামী কৃষক লীগের রাজনীতির পাশাপাশি সমাজসেবার মাধ্যমে আব্দুল মালেক দেশ, জাতি ও সমাজের কল্যাণে অগ্রণী ভূমিকা পালন করছেন। যুক্তরাজ্যে গিয়েও তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ লালন করে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে কাজ করবেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে মোনাজাত পরিচালনা করেন মাওলানা সিরাজুল ইসলাম ছুরুকী।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain