শিরোনাম :
আখালিয়া নবাবী মসজিদ এলাকার ব্যবসায়ী সমিতির অভিষেক ও শপথ গ্রহণ সম্পন্ন সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৯০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ ময়লার স্তূপ থেকে প্রাণ ফিরছে নগরের আরেকটি পুকুরে সুনামগঞ্জে হাওরে নৌকাডুবিতে প্রাণ গেল একজনের, নিখোঁজ ৩ তরঙ্গ সমাজ কল্যাণ সংস্থার সাথে মিফতাহ্ সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ ওসমানী বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা আরিফুল্লাহ জেলিনের সন্ধান চেয়ে মায়ের সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে অভিযানে এক্সক্যাভেটর ও ৮ হাজার ঘনফুট বালু জব্দ সিলেটে স্কুলের পাশেই অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল ব্লু বার্ডের শিক্ষক মুরাদ আহমদের স্টেলিন থারিয়াংকে ঘিরে প্রকাশিত প্রতিবেদন প্রত্যাহারের দাবি, গোয়াইনঘাটে বিএনপির সংবাদ সম্মেলন মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও এডহক কমিটির পরিচিতি সভা

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় পিকআপচালক নিহত

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ১০ ডিসেম্বর, ২০২১
  • ৩৯৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে এক পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে অজ্ঞাত এক গাড়ির পিছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চালক নিহত হন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। আজ শুক্রবার সকালে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার নাটিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত কাউসার আহম্মেদ (২০) মির্জাপুর উপেজলার কাহারতা গ্রামের বাসিন্দা। আহতরা হলেন- মির্জাপুরের সোনালিয়া গ্রামের আনোয়ার হোসেন (৩২) ও মির্জাপুর এলাকার মুসলেম উদ্দিন (৫০)।

বিষয়টি নিশ্চিত করেছেন টাঙ্গাইলের ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আলাউদ্দিন। তিনি জানান, সকালে শহরের পার্কবাজার থেকে কাঁচামালবাহী একটি পিকাপ মির্জাপুরের দিকে যাচ্ছিল। ঘটনাস্থলে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে আরেকটি অজ্ঞাত গাড়ির পিছনে সজোরে ধাক্কা দেয়। এতে পিকআপের সামনের অংশ দুমরে মুচরে গিয়ে চালক আটকা পড়ে ঘটনাস্থলেই নিহত হয়।

আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তিকে গোড়াই হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain