শিরোনাম :
আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া বিএনপি সকল সম্প্রদায়ের সহাবস্থানে বিশ্বাসী-আফসর খানের উদ্যোগে উপহার সামগ্রী বিতরণে-নাসিম হোসাইন সকল ধর্মের মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিতে বিএনপি সরকার বদ্ধপরিকর-নাসিম হোসাইন সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৪৯ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক সিলেট কাষ্টঘরে হৃদয় হত্যা: মাদক বিক্রি নিয়ে দ্বন্দের জের, ধারণা পুলিশের গোয়াইনঘাটে দিলদার হোসেন সেলিম স্মৃতি মেধা পুরস্কার প্রদান জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল সিলেট জেলা শাখার পরিচিতি সভা মানবিক সহমর্মিতায় টিটন দাসের পরিবারের পাশে আজিজ খান সজিব জানুয়ারি থেকে ৫ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত সিলেট ৩৭নং ওয়ার্ড বিএনপির কাউন্সিল সম্পন্ন-সভাপতি রাজু-সম্পাদক-কাহির-সাংগঠনিক রাজন

সিলেট সফরে আসছেন বিএনপির চার শীর্ষ নেতা

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ১৭ ডিসেম্বর, ২০২১
  • ৪০৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ চার শীর্ষ নেতা সিলেট সফরে আসছেন আগামীকাল শনিবার। তাঁরা বিএনপি আয়োজিত সমাবেশে বক্তব্য রাখবেন। আজ শুক্রবার বিকেলে এক সংবাদবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর বিএনপির সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকী।

সংবাদবিজ্ঞপ্তিতে বিএনপি জানায়, ১৯৭১ সালের ১৫ ডিসেম্বর বাংলাদেশ সেনাবাহিনী এবং সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক জিয়াউর রহমানের নেতৃত্বে সম্মুখযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাস্ত করে মুক্ত হয় সিলেট অঞ্চল। এ উপলক্ষে শনিবার (১৮ ডিসেম্বর) সিলেট রেজিস্টারি মাঠে সমাবেশের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য দেবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপি স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে গঠিত সিলেট বিভাগীয় সমন্বয় কমিটির উদ্যোগে শনিবার (১৮ ডিসেম্বর) দুপুর ২টায় সিলেট মুক্ত দিবস উপলক্ষে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেবেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বিএনপি স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন জাতীয় কমিটির আহবায়ক ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশারফ হোসেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন জাতীয় কমিটির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম।

উক্ত সমাবেশে সভাপতিত্ব করবেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বিএনপি স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন সিলেট বিভাগীয় উদযাপন কমিটির আহবায়ক মেয়র আরিফুল হক চৌধুরী।
সমাবেশ সঞ্চালনা করবেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন সিলেট বিভাগীয় উদযাপন কমিটির সদস্য সচিব ডা. সাখাওয়াত হোসেন জীবন। উক্ত সমাবেশে জাতীয় সঙ্গীত, দলীয় সঙ্গিত, দেশাত্মবোধক গান ও গণসংগীত পরিবেশন করা হবে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain