শিরোনাম :
প্রেমের সম্পর্কে যশোরের স্কুলছাত্রীকে নিয়ে সিলেটে, তরুণ গ্রেপ্তার সিলেট জেলা ও মহানগর ১১ দলীয় ঐক্যের প্রস্তুতি সভায়–মুহাম্মদ ফখরুল ইসলাম সিলেট বিভাগ গণদাবি পরিষদ নিউইয়র্ক শাখা গঠনের দায়িত্ব পেলেন বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান চৌধুরী সিলেট জেলা কর আইনজীবী সমিতির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন-এমপি এমরান চৌধুরী সিলেটে ডেঙ্গুতে বছরের প্রথম মৃত্যু আখালিয়া নবাবী মসজিদ এলাকার ব্যবসায়ী সমিতির অভিষেক ও শপথ গ্রহণ সম্পন্ন সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৯০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ ময়লার স্তূপ থেকে প্রাণ ফিরছে নগরের আরেকটি পুকুরে সুনামগঞ্জে হাওরে নৌকাডুবিতে প্রাণ গেল একজনের, নিখোঁজ ৩ তরঙ্গ সমাজ কল্যাণ সংস্থার সাথে মিফতাহ্ সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

সিলেট-তামাবিল মহাসড়কে ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী দুই পর্যটক নিহত

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ১৭ ডিসেম্বর, ২০২১
  • ৩৮৯ বার পড়া হয়েছে

জৈন্তাপুর প্রতিনিধি :: সিলেট-তামাবিল মহাসড়কের জাফলংয়ে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই পর্যটক নিহত হয়েছেন। শুক্রবার (১৭ ডিসেম্বর) দুপুরে জাফলংয়ের গুচ্ছগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চাঁদপুর জেলার সদর এলাকার মো. রহমত উল্লাহর ছেলে ইউসুফ আলী ও সোহেল আহমদ। সোহেলের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিক পাওয়া সম্ভব হয়নি।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ইউসুফ ও সোহেলসহ ছয় বন্ধুরা মিলে তারা ৩টি মোটরসাইকেলে করে জাফলং ভ্রমণে আসেন। জাফলং ভ্রমণ শেষে নিহত ইউসুফ ও সোহেল একই মোটরসাইকেলে করে রওনা দিলে গুচ্ছগ্রাম এলাকায় গেলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ইউসুফ মারা যান।

আহত সোহেলকে স্থানীয়রা উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ এসে লাশ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল চন্দ্র দেব সড়ক দুর্ঘটনায় দুই পর্যটক নিহতের সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পুলিশ পাঠানো হয়েছে। সুরতহাল রির্পোট তৈরি করে লাশ দুটো হাইওয়ে পুলিশের নিকট হস্তান্তর করা হবে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain