শিরোনাম :
হৃদরোগে আক্রান্ত প্রবীণ ফটো সাংবাদিক আতাউর রহমান আতা, সিসিইউতে চিকিৎসাধীন জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেট মহানগর আহ্বায়ক কমিটি গঠিত আহ্বায়ক শেখ কবির, সদস্য সচিব আপ্তাব সিলেটে ১২ লাখ ৭০ হাজার ৩শ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ ভূমিকম্পে কেঁপে উঠল তিন দেশ গোয়াইনঘাটে উপজেলা এনজিও সমন্বয় সভা অনুষ্ঠিত বর্তমান সরকারে মতো অতীতের কেউ প্রবাসীদের নিয়ে এতটা ভাবেনি: প্রবাসীকল্যাণ মন্ত্রী অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটে বন্ধ সিলেট-হবিগঞ্জ রুটে বাস চলাচল ২০ বছরের কর্মজীবনের ইতি, সহকর্মীদের ভালোবাসায় সিকিউরিটি সেকশনের বাবুল এর বিদায় সংবর্ধনা সিলেটে দুর্ধর্ষ ডাকাত রাজু গ্রেপ্তার সিলেটে সুরমার তীর প্রতিরক্ষা কাজের উদ্বোধনকালে খন্দকার মুক্তাদির

১নং জালালাবাদ ইউনিয়নের মোমেন ফাউন্ডেশপনের শীতবস্ত্র বিতরণ

রিপোর্টার নামঃ
  • রবিবার, ১৯ ডিসেম্বর, ২০২১
  • ৩৬৩ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে মোমেন ফাউন্ডেশন উদ্যোগে সিলেট-১ আসনের সাংসদ ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপির ব্যক্তিগত তহবিলে গঠিত মোমেন ফাউন্ডেশনের পক্ষ থেকে ১নং জালালাবাদ ইউনিয়নের সমাজের অসহায় ও সুবিধা বঞ্চিতদের এবং শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আজ রবিকার ১৯ ডিসেম্বর সকালে পুরান কালারুকা আদর্শ উচ্চ বিদ্যালয়ে শীতবস্ত্র বিতরণ করা হয়। ১নং জালালাবাদ ইউনিয়নের নবগঠিত চেয়ারম্যান ওবায়দুল্লাহ ইসহাকে সভাপতিত্বে ।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত বক্তব্য রাখেন, মোমেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও পররাষ্ট্রমন্ত্রীর সহধর্মিনী সেলিনা মোমেন বলেন, শীতার্ত মানুষের প্রতি সমাজের সামর্থ্যবান ও বিত্তশালীদের সাহায্য ও সহানুভূতির হাত সম্প্রসারিত করা প্রয়োজন। নিঃস্বার্থভাবে বিপদগ্রস্ত মানুষের সাহায্য ও সেবা করাই মানবধর্ম। তিনি বলেন, শীতের প্রকোপ বেড়েছে, তেমনি বেড়েছে গরিব-দুঃখী মানুষের দুর্ভোগ। শীত নিবারণের পোশাক এবং কম্বল-কাঁথার অভাবে অভাবী মানুষ কষ্টও পায়। তিনি সকলের আহ্বান জানিয়ে বলেন, আসুন আমরা যে যা পারি তাই দিয়েই শীতার্তদের পাশে দাঁড়াই। মোমেন ফাউন্ডেশন সৃষ্টি করা হয়েছে এবং এ সংস্থা সবসময় অসহায় ও দরিদ্র মানুষের পাশে থাকবে।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত বক্তব্য রাখেন, চেয়ারম্যান জাতীয় মহিলা সংস্থা সিলেট জেলা হেলেন আহমদ, মোমেন ফাউন্ডেশনের সহ-সাধারণ সম্পাদক শফিউল আলম জুয়েল সহ এলাকার মুরব্বীগণ উপস্থিত ছিলেন।

 

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain