শিরোনাম :
সিলেটে হৃদয় হত্যা: নরসিংদী থেকে প্রধান ৩ আসামি গ্রেপ্তার সিলেট মহানগর ও জেলা যুবদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে মদিনা মার্কেটে আনন্দ মিছিল বড়লেখায় সড়কের সৌরবাতি দীর্ঘদিন ধরে অকেজো- ভোগান্তিতে পথচারী সিলেটে নাইট গার্ডের মরদেহ উদ্ধার, ১৩ শ্রমিক আটক মৌলভীবাজার সীমান্তে যে কারণে মোতায়েন১২ প্লাটুন বিজিবি মালনীছড়া চা বাগানে এসডিএম জগিং ক্লাবের আর্থিক সহায়তা উৎসব মুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব নিশ্চিতে কাজ করবে সিলেট আনসার ও ভিডিপি সুনামগঞ্জে বৃদ্ধ মাকে কুপিয়ে হত্যা, ছেলে আটক সিলেটে দুর্গাপূজা নির্বিঘ্ন করতে বিএনপির ৭,৮,৯,৩৭,৩৮ ও ৩৯নং ওয়ার্ডের তদারকি কমিটি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত সিলেটে দুর্গাপূজা নির্বিঘ্ন করতে বিএনপির ৭ ‘তদারকি কমিটি’

আর্থ সামাজিক উন্নয়নে নারী ক্ষমতায়নের প্রয়োজন রয়েছে-মেয়র আরিফ

রিপোর্টার নামঃ
  • সোমবার, ২৭ ডিসেম্বর, ২০২১
  • ৩৫১ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেট সিটি কর্র্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে আমাদের সচেষ্ট থাকতে হবে। আর্থসামাজিক উন্নয়নে নারী ক্ষমতায়নের প্রয়োজন রয়েছে। সিলেট সিটি কর্পোরেশন নগরীর প্রান্তিক জনগোষ্ঠীর কল্যাণে কাজ করছে। এলআইইউপিসিপি/ইউএনডিপির সার্বিক সহযোগিতায় সিটি কর্পোরেশনের বাস্তাবায়নরত প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্প আগমীতেও সফলভাবে কার্যক্রম পরিচালনা করবে।
তিনি গতকাল সোমবার (২৭ ডিসেম্বর) সকালে তাঁর কুমারপাড়াস্থ বাসভবন সংলগ্ন কার্যালয়ে কমিউনিটি ডেভলাপমেন্ট কমিটি সিডিসি টাউন ফেডারেশন সিলেট সিটি কর্পোরেশন এর নব নির্বাচিত নেতৃবৃন্দগণ সৌজন্য সাক্ষাতে এলে এক অনাড়ম্বর অনুষ্ঠানে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
তিনি নবনির্বাচিত সিডিসি নেতৃবৃন্দের সাফল্য কামনা করে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। শুরুতে নবনির্বাচিত সিডিসি টাউন ফেডারেশনের সভাপতি মিনা বেগম, সাধারণ সম্পাদক তাসলিমা বেগম এর নেতৃত্বে মেয়র আরিফুল হক চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন সিডিসি টাউন ফেডারেশনের নবনির্বাচিত সহ-সভাপতি শিউলী বেগম, সহ-সাধারণ সম্পাদক সালেহা বেগম, কোষাধ্যক্ষ সালমা বেগম, দপ্তর সম্পাদক রাসনা বেগম, নির্বাহী সদস্য আছিয়া বেগম, সালেহা আক্তার সুইটি ও মিনা রানী দে।
সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে ও ইউএনডিপির সহযোগিতায় গত ২০ ডিসেম্বর ২০২১ নগরীর জেলা পরিষদে সিডিসি টাউন ফেডারেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ১৮ জন প্রার্থী অংশ নেন।

 

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain