শিরোনাম :
সিলেট জেলা ও মহানগর ১১ দলীয় ঐক্যের র‌্যালী সম্মিলিত প্রচেষ্টায় সিলেটের অসমাপ্ত উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন সম্ভব: মন্ত্রী আরিফুল হক চৌধুরী সাত বছর পর ইতালি থেকে ফিরছিলেন দেশে, মাঝপথেই প্রাণ গেলো বড়লেখার ফখরুলের সিলেটে হাসপাতালে জনতার হাতে ২ নারী আটক, ৬ মাসের কারাদণ্ড গোয়াইনঘাটে ভারতীয় মদসহ আটক ১ শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে গেল শিক্ষার্থীরা, এবার নতুন ৬ দাবি ২ মাসেই উঠে গেল ৮৭ লাখ টাকার সড়ক, গোয়াইনঘাটে নিম্নমানের কাজের অভিযোগ কয়েস লোদীকে নাগরিক সংবর্ধনা শুক্রবার সিলেটে জামায়াত সমর্থিত ১৭ এডিশনাল পিপি-জিপি ও এপিপির পদত্যাগ এমসি কলেজে ধর্ষণ: সাইফুরের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন, ৪ জন খালাস

সিলেট ওসমানী বিমানবন্দরে ১১ কেজি স্বর্নসহ ৪ যাত্রী আটক

রিপোর্টার নামঃ
  • সোমবার, ২৭ ডিসেম্বর, ২০২১
  • ৩২৭ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা চার যাত্রীর কাছ থেকে ১১ কেজি ২০০ গ্রাম স্বর্ণ উদ্ধার করেছে কাস্টমস।

সোমবার (২৭ ডিসেম্বর) সকালে ওই ৪ যাত্রীর লাগেজ তল্লাশি করে স্বর্ণগুলো উদ্ধার করা হয়। এ সময় এই চারজনকে আটক করে কাস্টমসের কর্মকর্তারা।

আটককৃতরা হলেন- হবিগঞ্জের নবীগঞ্জের শেখ মো জাহিদ, সিলেটের কানাইঘাটের মকবুল আলী, মফিজ উদ্দিন ও সুলতান মাহমুদ।

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দায়িত্বরত কাস্টমসের উপ কমিশনার মো. আল আমিন বলেন, সকাল ৯টার দুকে দুবাই থেকে ফ্লাইট বিজি ২৪৮ ওসমানীতে অবতরণ করে। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে ৪ যাত্রীর লাগেজ তল্লাশি কতে ১১ কেজি ২০০ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়।

তিনি বলেন, স্বর্ণগুলো আয়রন মেশিন ও জুতার মেশিনের ভেতর ছিল। যার মূল্য প্রায় ৭ কোটি টাকা। বেলা ১ টায় সংবাদ সম্মেলন করে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে বলে জানান আল আমিন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain