শিরোনাম :
মৃত্যুর ৩০ বছর পর শাহজালালের দরগাহ কবরস্থান থেকে তোলা হবে সালমান শাহ’র মরদেহ সিলেট আম্বরখানা গার্লস স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচিতে: কয়েস লোদী ১৭ জুন শ্রীমঙ্গল আসতে পারেন প্রধানমন্ত্রী, প্রস্তুতি চলছে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে জাফলংয়ে কৃষকদের মাঝে গাছের চারা বিতরণ অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতে সাজাভোগ শেষে দেশে ফিরলেন ৭ বাংলাদেশি চিকিৎসক দেখিয়ে ফেরার পথে হবিগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে বাবা-ছেলের মৃত্যু সিলেট বিভাগের যেসব এলাকায় দুই দিন ৮ ঘণ্টা করে গ্যাস থাকবে না গোয়াইনঘাটে ডেটা শেয়ারিং বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত সিলেটে হামে মৃত্যুর সংখ্যা বেড়ে ৩১, একদিনে মারা গেলো ৩ শিশু দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দকে মহানগর বিএনপির অভিনন্দন

বনকলাপাড়ায় হেল্পার্স ইউনিটের ‘মানবতার দেয়াল’ ঘরের উদ্বোধন

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ৩১ ডিসেম্বর, ২০২১
  • ২৭০ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: নগরীর ৭নং ওয়ার্ডের বনকলাপাড়া নতুন মসজিসের সামনে হেল্পার্স ইউনিট সিলেটের উদ্যোগে গরিব অসহায় মানুষের সুবিধার্থে ‘মানবতার দেয়াল’ নামক ঘরের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বাদ জুমআ মোনাজাতের মাধ্যমে এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, বনকলাপাড়া নতুন জামে মসজিদের মোতাওয়াল্লী এলাকার প্রবীন এবং সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি কাজী ময়নুল হুসেন, জিন্দাবাজারের বিশিষ্ট ব্যবসায়ী মখলিছ আহমদ, পপুলার ফার্মেসী এবং পপুলার ডেন্টালের মালিক বিশিষ্ট ব্যবসায়ী কবির আহমদ, মেট্রো-মেডিকেয়ার ক্লিনিকের পরিচালক আনোয়ার হোসেন, মসজিদ কমিটির সদস্য মনির আহমদ, মানিক মিয়া, এডভোকেট আব্দুল্লাহ আল মারুফ, বীর মুক্তিযোদ্ধা মনাফ খান, বনকলাপাড়া নতুন মসজিদ ব্যবসায়ী সমিতির সেক্রেটারি এবং হেল্পার্স ইউনিট সিলেটের সভাপতি ইকবাল হোসেন বাচ্চু, বনকলাপাড়া নতুন মসজিদ ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি আব্দুল মুনিম চৌধুরী তায়েফ, নতুন মসজিদের ব্যবসায়ী ক্রীড়া ব্যক্তিত্ব মুরাদ আহমদ, কায়েস আহমদ ফয়সল, জাহির হোসেন, স্থানীয় বিশিষ্ট ব্যক্তিত্ব আখলিছ আহমদ, স্থানীয় বাসিন্দা জামাল আহমদ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্টানে মোনাজাত পরিচালনা করেন নতুন মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা মাহমুদুল হাসান মাসুক।
উল্লেখ্য ‘মানতবার দেয়াল’ ঘরে নতুন-পুরাতন কাপড় সহ সব ধরনের খাদ্য সামগ্রীও সাহায্য হিসেবে রাখা যাবে এবং যে কেউ প্রয়োজনমত বিনা অনুমতি ব্যতিরেখে নিতে পারবেন।

 

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain