শিরোনাম :
জাফলং ইসিএ এলাকায় অভিযান: ১০টি ড্রেজার, ৬টি এক্সকেভেটরসহ বিপুল সরঞ্জাম ধ্বংস সিলেটে মহিলা দলের র‌্যালী স্কলার্সহোম মেজরটিলা কলেজে বাংলাবিদ প্রতিযোগিতা অনুষ্ঠিত ২৫নং ওয়ার্ড জামায়াতের দাওয়াতি সভা সম্পন্ন রাষ্ট্রপতির সিলেট সফর: সংশ্লিষ্টদের যে নির্দেশনা দিলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সিলেট ওসমানী হাসপাতাল: চিকিৎসকদের সময়ানুবর্তিতার নোটিশ দিয়ে আলোচিত পরিচালককে বদলি সিলেট আসছেন আগামী ১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি ফখরুল ইসলাম আলমগীর হবিগঞ্জে একসঙ্গে চার শিশু নিখোঁজ, উদ্বিগ্ন পরিবার ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে অনিয়ম-দুর্নীতি ও রোগী হয়রানির প্রতিবাদে বিক্ষোভ নিখোঁজ সুমা বেগম এর সন্ধান চেয়ে স্বামী জালালাবাদ থানায় ডায়েরি

মাধবপুরে নিবাচর্নী সভার মঞ্চ ও প্যান্ডেল পুড়িয়ে ফেলার অভিযোগ

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ৩১ ডিসেম্বর, ২০২১
  • ৩৮৩ বার পড়া হয়েছে

মাধবপুর(হবিগঞ্জ)প্রতিনিধি :: হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের আওয়ামীলীগ মনোনিত চেয়ারম্যান প্রার্থী আপন মিয়ার নির্বাচনী উঠান বৈঠকের প্যান্ডেল আগুন দিয়ে পুড়িয়ে ফেলার অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) রাতে কোন এক সময় প্রতিপক্ষের লোকজন কমলপুর গ্রামের প্যান্ডেলে আগুন ধরিয়ে দেয়।এতে প্যান্ডেলের বড় একটি অংশ আগুনে পুড়ে যায়।
সকালে স্থানীয় আওয়ামীলীগ নেতাকর্মীরা ঘটনাটি দেখে চৌমুহনী ইউনিয়নের আওয়ামীলীগ মনোনিত চেয়ারম্যান প্রার্থী আপন মিয়া সহ পুলিশ কে খবর দেয়।

আওয়ামীলীগ মনোনিত চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ আপন মিয়া জানান,আজকে কমলপুর গ্রামে উঠান বৈঠকের আয়োজন করি। আমার প্রতিপক্ষ বিএনপির নেতা মাহবুবুর রহমান সোহাগের নেতাকর্মীরা রাতের বেলা এখানে এসে গোপনে আগুন দিয়ে পুড়িয়ে ফেলেছে। বিষয়টি আমি ওসি ও সার্কেল সাব কে জানিয়েছি।

বিএনপির নেতা ওসমান মিয়ার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, শুক্রবার সকালে আমি ঘটনার খবর পেয়ে প্যান্ডেলের কাছে যাই। সেখানের অবস্তা স্বাভাবিক করতে আমি বলেছি প্যান্ডেল আগুনে পুড়ে যে ক্ষতি হয়েছে সেটা আমি দিয়ে দিব। আমি এখন বিএনপি করি না।

উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মাহবুবুর রহমান সোহাগ জানান, আমার আর আপন ভাইয়ের মধ্যে কোন দ্বন্দ নেই। আমার কোন লোক এই ঘটনার সঙ্গে জড়িত নয়। কোন দুঃষ্কৃতিকারি এই ঘটনা করে আমাকে ও আমার লোকজনকে ফাঁসাতে চাইছে।

মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain