শিরোনাম :
নতুন এসএমপি কমিশনার সারোয়ার মোর্শেদ, কুদ্দুস চট্টগ্রামে বদলি আগামী বছরের হজ: সর্বনিম্ন প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা প্রবাসীদের নিরাপত্তা ও সম্পদের সুরক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: প্রশাসক আব্দুল কাইয়ূম চৌধুরী সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু ফ্যামিলি কার্ড কর্মসূচি সারা দেশে সম্প্রসারণের পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক মেসির আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন ‎ সিলেটে হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু সিলেট বিভাগে সপ্তাহজুড়ে অব্যাহত থাকবে ভারী বৃষ্টি এম ইলিয়াস আলীর সন্ধান কামনায় বিশ্বনাথে বিএনপি ও সহযোগী সংগঠনের আলোচনা ও দোয়া মাহফিল লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট জগতের ঐতিহাসিক আয়োজন ইন্টারন্যাশনাল ট্রেইনার্স কনফারেন্স সম্পন্ন

৯৭/৯৯ সিলেট চ্যাপ্টার ও এম.এস ৯৭ ব্যাচের শীতবস্ত্র বিতরণ

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ৩১ ডিসেম্বর, ২০২১
  • ২৭৫ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেটের ১ নং মোল্লারগাও ইউনিয়নে ৯৭/৯৯ সিলেট চ্যাপ্টার ও মকন উচ্চ বিদ্যালয় এসএসসি ৯৭ ব্যাচের উদ্যোগে দুই শতাধিক দরিদ্র ও দুস্থ পরিবারের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

শুক্রবার (৩১ ডিসেম্বর) বিকাল ২টায় মোল্লারগাও ইউনিয়নের মোহাম্মদ মকন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অসহায়, দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ মকন উচ্চ বিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ শেখ ফয়জুল হক চৌধুরী বলেন ৯৭/৯৯ সিলেট চ্যাপ্টার ও মকন উচ্চ বিদ্যালয় এসএসসি ৯৭ ব্যাচের শিক্ষার্থীরা যে মহৎ উদ্যোগ নিয়েছে তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানাই। তাছাড়াও বিত্তবান ও প্রভাবশালীদের সরকারের পাশাপাশি অসহায়, দুস্থ ও হতদরিদ্র মানুষের পাশে দাড়াতে হবে। দেশের অর্থনীতি শক্তিশালী করার পাশাপাশি আর্তমানবতার কল্যাণে আমাদের কাজ করা উচিত।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্তমান অধ্যক্ষ শহীদুর রব, যুক্তরাজ্য কমিউনটি নেতা ডা. শেখ মনসুর রহমান।

আরও উপস্থিত ছিলেন এসএসসি ৯৭ ব্যাচের শিক্ষার্থী সিলেট মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আরমান আহমদ শিপলু, যুক্তরাজ্য কমিউনিটি নেতা শেখ মাহবুবুর রহমান মনজু, লায়েক আহমদ, খালেদুর রহমান খালেদ, অজিদ মল্লিক, ইমাদ হোসেন, মো. আব্দুস সালাম এমাদ, জাফর চৌধুরী, মো. মফিক, এমদাদুল হক সানু মেম্বার, তোফায়েল আহমদ, মাহমুদুর রহমান মান্না, নাজির আহমদ, কাওছার আহমদ, দিলোয়ার আহমদ রানা, মো. জাফর হাসান, ফরহাদ খান, হারুন আহমদ, ফয়সল আহমদ, লায়েক মিয়া, মাসুম আহমদ, মো. টিপু, আরমান আহমদ শিপলু, প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain