শিরোনাম :
সিলেটে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার সিলেট মহানগর শ্রমিক দলের মিছিল-সমাবেশ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে পণ্যের দামে তেমন প্রভাব পড়বে না: সিলেটে বানিজ্য মন্ত্রী পরিকল্পিত উদ্যোগের মাধ্যমে সিলেটকে আকর্ষণীয় পর্যটন হিসেবে গড়ে তোলা সম্ভব: কয়েস লোদী ভারতে অনুপ্রবেশকালে সুনামগঞ্জে নির্বাচন অফিসের কর্মচারী আটক জাকির হোসেন মজুমদারের মাগফিরাত কামনায় সিলেট মহানগর বিএনপির দোয়া মাহফিল জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত অযৌক্তিক ও গণবিরোধী: বাসদ ৬ মাসে ৩ বার জ্বালানি তেলের দাম বৃদ্ধি সরকারের গণবিরোধী সিদ্ধান্ত-মুহাম্মদ ফখরুল ইসলাম গোয়াইনঘাটে পরিত্যক্ত মর্টার শেল, সেনাবাহিনীর হাতে ধ্বংস সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন কমিটিতে দায়িত্বে পেল কারা

জাতীয় পার্টির ৩৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

রিপোর্টার নামঃ
  • শনিবার, ১ জানুয়ারী, ২০২২
  • ৩৫৪ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: জাতীয় পার্টির ৩৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে সিলেট অবস্থানরত কেন্দ্রীয় সিলেট জেলা মহানগর জাতীয় পার্টি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ জানুয়ারি) সকাল ১১টায় সিলেট জেলা আইনজীবী সমিতির ২নং হলরুমে এ আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়।
জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য ও সিলেট-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাহবুবুর রহমান চৌধুরী’র সভাপতিত্বে ও মুরাদ আহমদ শাহীন এবং মামুনুর রশিদ মামুনের যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা ও সিনিয়র আইনজীবী এডভোকেট গিয়াস উদ্দিন আহমদ বলেন, জাতীয় পার্টি চেয়ারম্যান জি.এম কাদেরের নেৃতৃত্বে জাতীয় পার্টিকে সুসংগঠিত করে জাতীয় পার্টির দূর্গ গড়ে তুলতে হবে। জাতীয় পার্টিকে বিকল্প শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করে দূর্নীতি, সন্ত্রাস, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িক অপশক্তি সমূহকে রুখতে হবে। অন্যথায় দেশের মাঠি ও মানুষের বিপর্যয়ের হাত থেকে রক্ষা করা অসম্ভব।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন মো: আব্দুল মালেক খান, এডভোকেট মো: আব্দুর রহমান চৌধুরী, মৌলভী আবুল কালাম দুলাল, শাহজাহান সিরাজী, মো: গিয়াস উদ্দিন চৌধুরী এডভোকেট।
অন্যান্যে মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, স্বেচ্ছাসেবক পার্টি সিলেট মহানগরের সাধারণ সম্পাদক ইমরান আহমদ, জেলা স্বেচ্ছাসেবক পার্টির সাধারণ সম্পাদক এম.বরকত আলী, জেলা জাতীয় পার্টি নেতা মো: খলকু মিয়া, সিলেট মহানগর ছাত্র সমাজের সভাপতি মো: আফজল হোসেন, যুব সংহতি মহানগরের সাধারণ সম্পাদক মো: মাহমুদুর রহমান মাহমুদ, স্বেচ্ছাসেবক পার্টির যুগ্ম আহ্বায়ক মো: আব্দুল আহাদ, তিতাস খান, মো: আব্দুল মোমিন, মো: জাবেদ হোসেন, মো: হানিফ আহমেদ, দক্ষিণ সুরমা স্বেচ্ছাসেবক পার্টির সদস্য সচিব লিংকন, জেলা জাপা মহিলা নেত্রী রুনা চৌধুরী, আলী আহমদ সেলিম, মো: আব্দুল মান্নান, মো: রহমত আলী মাস্টার, মো: আনোয়ার আলী, মো: ফজলুর রহমান, সাফেক আহমদ, সেলিম আহমদ, ওয়াকিম আলী, সেবুল তালুকদার, ডা: মুহিবুর রহমান মানিক, মীর খোকন, হোসেন আহমদ, উজ্জ্বল মল্লিক, জুয়েল আহমদ, রনি আহমদ প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain