শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির মাদক-চোরাচালানবিরোধী অভিযানে ৬০ লাখ টাকার মাদকসহ বিপুল ভারতীয় পণ্য জব্দ সিলেটে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার সিলেট মহানগর শ্রমিক দলের মিছিল-সমাবেশ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে পণ্যের দামে তেমন প্রভাব পড়বে না: সিলেটে বানিজ্য মন্ত্রী পরিকল্পিত উদ্যোগের মাধ্যমে সিলেটকে আকর্ষণীয় পর্যটন হিসেবে গড়ে তোলা সম্ভব: কয়েস লোদী ভারতে অনুপ্রবেশকালে সুনামগঞ্জে নির্বাচন অফিসের কর্মচারী আটক জাকির হোসেন মজুমদারের মাগফিরাত কামনায় সিলেট মহানগর বিএনপির দোয়া মাহফিল

সিলেটের উন্নয়নে সবাইকে এক যোগে কাজ করতে হবে-পররাষ্ট্রমন্ত্রী

রিপোর্টার নামঃ
  • শনিবার, ১ জানুয়ারী, ২০২২
  • ৩২৭ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সামাজিক নিরাপত্তা সংক্রান্ত কর্মসূচীতে সরকার এক লক্ষ ৩শ হাজার কোটি টাকার বাজেট বাস্তবায়ন করছে। যা চলতি অর্থবছরের মোট বাজেটের ৩.১১ শতাংশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারা দেশে সামাজিক নিরাপত্তা সেবা উপকারভোগীদের কাছে পৌছানো হচ্ছে বলেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন এমপি।

 

শনিবার (১ জানুয়ারি ২০২২) বেলা ২টায় নগর ভবন প্রাঙ্গনে প্রধানমন্ত্রীর ত্রান তহবিল থেকে সিলেট সিটি কর্পোরেশনের ২৭টি ওয়ার্ডের শীতার্থদের জন্য ১১ হাজার ৭০ টি কম্বল বিতরণ কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, এই তহবিল থেকে দূর্যোগ ও ত্রান মন্ত্রনালয়ের মাধ্যমে সিসিককে নগদ ১০ লক্ষ টাকা প্রদান করা হয়েছে।

 

পররাষ্ট্রমন্ত্রী বলেন, সড়ক পথ, রেল পথ এবং আকাশ পথের উন্নয়নের পাশাপাশি বিনিয়োগ বান্ধব অবকাঠামো নির্মান করতে পারলে সিলেটকে দেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অঞ্চল হিসেবে প্রতিষ্ঠা করা সম্ভব। তিনি বলেন, দল মতের উর্ধ্বে উঠের সিলেটের উন্নয়নে সবাইকে একযোগে কাজ করতে হবে। মন্ত্রীর তাঁর বক্তব্যে ইংরেজি নব বর্ষের শুভেচ্ছা জানান সিলেটবাসিকে।

 

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, সিলেট মহানগরে ২ হাজারেরও বেশি বস্তি রয়েছে। এসব এলাকায় স্বল্প আয়ের মানুষের বসাবাস দিনে দিনে বাড়ছে। সামাজিক নিরাপত্তা সংক্রান্ত কর্মসূচীর আওতায় মহানগর এলাকায় আরো বেশি বরাদ্দ দেয়ার জন্য সরকারের প্রতি আহবান জানান তিনি।

 

অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন এমপি সিসিক কাউন্সিলর ও সাংরক্ষিত কাউন্সিলরদের উপস্থিতিতে ২৭ ওয়ার্ডের উপকারভোগীদের হাতে কম্বল তুলে দেন।

 

পরে নগর ভবনের সম্মেলন কক্ষে মেয়র, কাউন্সিলর, সংরক্ষিত কাউন্সিলর ও কর্মকর্তাদের সাথে সিলেট সিটি কর্পোরেশনের উন্নয়ন বিষয়ক মতবিনিয় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন এমপি।

 

 

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain