শিরোনাম :
সিলেটে ডিবি পুলিশ পরিচয়ে কিশোরকে অপহরণের চেষ্টা, জনতার হাতে ধরা গোয়াইনঘাটে অবৈধ পাথর উত্তোলনের অভিযোগে টাস্কফোর্সের অভিযান, আটক ৮ জালালাবাদ গ্যাস অফিসে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত প্রেমের সম্পর্কে যশোরের স্কুলছাত্রীকে নিয়ে সিলেটে, তরুণ গ্রেপ্তার সিলেট জেলা ও মহানগর ১১ দলীয় ঐক্যের প্রস্তুতি সভায়–মুহাম্মদ ফখরুল ইসলাম সিলেট বিভাগ গণদাবি পরিষদ নিউইয়র্ক শাখা গঠনের দায়িত্ব পেলেন বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান চৌধুরী সিলেট জেলা কর আইনজীবী সমিতির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন-এমপি এমরান চৌধুরী সিলেটে ডেঙ্গুতে বছরের প্রথম মৃত্যু আখালিয়া নবাবী মসজিদ এলাকার ব্যবসায়ী সমিতির অভিষেক ও শপথ গ্রহণ সম্পন্ন সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৯০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

দিরাইয়ে নির্বাচন পরবর্তী সহিংসতা, গোলাগুলি

রিপোর্টার নামঃ
  • রবিবার, ২ জানুয়ারী, ২০২২
  • ৩২৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: সুনামগঞ্জের দিরাইয়ে নির্বাচন পরবর্তী সংহিতার ঘটনা ঘটেছে। দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার এক পর্যায়ে গোলাগুলির ঘটনা ঘটে। এসময় দুই পক্ষের ৪ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

রোববার (২ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার তাড়ল গ্রামে এ ঘটনাটি ঘটে।
জানা যায়, চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে দিরাই উপজেলার তাড়ল ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ছিলেন তাড়ল গ্রামের আহম্মদ চৌধুরী। একই গ্রামের সুফি মিয়া নির্বাচনে পরাজিত নৌকা প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী আহম্মদ চৌধুরীর বিরোধিতা করেন। গত শনিবার দুপুরে দিরাই বাজারের হাইস্কুল রোডে আহম্মদ চৌধুরী ও তার ভাইয়েরা সুফি মিয়াকে হামলা করে। মারধরে আহত করে সুফি মিয়া রাতে আহম্মদ চৌধুরীকে প্রধান আসামী করে কয়েকজনের বিরুদ্ধে দিরাই থানায় মামলা দায়ের করেন।

গ্রামবাসীর সাথে আলাপকালে জানা যায়, মামলা দায়েরের জের ধরে রোববার সকালে চেয়ারম্যান প্রার্থী আহম্মদ চৌধুরীর সমর্থক ও বিজিত প্রার্থী সুফি মিয়ার লোকদের মধ্যে সংঘর্ষ বাধে। এসময় দুপক্ষের গোলাগুলির ঘটনা ঘটে। তবে গুলিতে ২ জনসহ দুই পক্ষের ৪ জন আহত হলেও আহতদের গায়ে গুলি লাগেনি বলে জানিয়েছে দিরাই থানা পুলিশ।

আহতরা হলেন- আহম্মদ চৌধুরীর পক্ষের আমিনুর চৌধুরী (২৬), আলআমিন চৌধুরী (৩৮) ও সুফি মিয়া চৌধুরী (৫৫), তাঁর ছেলে ইদু মিয়া চৌধুরী (৩০)। গুরুতর আহত আমিনুর চৌধুরী ও আলআমিন চৌধুরীকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
দিরাই থানার ওসি মো. আজিজুর রহমান বলেন, সংঘর্ষের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার করা হয়েছে। তবে আহতরা গুলির আঘাত লাগেনি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

 

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain