শিরোনাম :
গোয়াইনঘাটে পরিত্যক্ত মর্টার শেল, সেনাবাহিনীর হাতে ধ্বংস সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন কমিটিতে দায়িত্বে পেল কারা অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার : স্বরাষ্ট্রমন্ত্রী ‎​সিলেট বিভাগ গণদাবী পরিষদের যুক্তরাজ্য শাখার সহ- সভাপতি ডা. সৈয়দ মাশুক আহমেদকে সংবর্ধনা সিলেটে ২ দিনে ছাত্রলীগের ৯ নেতাকর্মী আটক সিলেটের ‘মায়ের দোয়া’য় অভিযান, উদ্ধার নাইম-তামিম শাহজালালের মাজারে এবার মিলল ৮৮ লাখ ৯২ হাজার টাকা গার্ল গাইডস্ সিলেট অঞ্চলের মহাতাঁবু জলসা ও ৪র্থ আঞ্চলিক গাইড ক্যাম্প অনুষ্ঠিত পরিবেশ রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বগুড়ায় বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের বৃক্ষরোপণ সম্পন্ন সিলেটে কারাগার পরিদর্শন করলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব

সিলেটে এক বছরে করোনায় মৃত্যু ৯২০, শনাক্ত ৩৯৫৯৩

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ৪ জানুয়ারী, ২০২২
  • ৩১৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: সিলেট বিভাগে গত এক বছরে করোনা আক্রান্ত হয়েছেন ৩৯ হাজার ৫৯৩ জন। এই সময়ে করোনায় মারা যান ৯২০ জন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ৩৫ হাজার ৩৫২ জন। আক্রান্ত, মৃত ও সুস্থদের বেশিরভাগই সিলেট জেলার বাসিন্দা।

এসব তথ্য নিশ্চিত করেছেন সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ডা. হিমাংশু লাল রায়। তিনি বলেন, গত বছর করোনা সংক্রমণ বাড়ার কারণ ছিল ডেল্টা ভ্যারিয়েন্ট। যে কারণে মৃত্যুর হার ছিল বেশি। তবে টিকা দেওয়া কার্যক্রম শুরুর পর থেকে মৃত্যুর হার কমেছে। যা এখনও কমতির মধ্যে রয়েছে।
সিলেট বিভাগে গত জানুয়ারি মাসে করোনা শনাক্ত হয়েছে ৫০৯ জনের। এর মধ্যে মৃত্যু হয়েছে ১২ জনের। ফেব্রুয়ারি মাসে করোনা শনাক্ত হয়েছে ৩০৩ জনের। এই মাসে মৃত্যু হয়েছে তিন জনের। মার্চ মাসে করোনা শনাক্ত হয়েছে এক হাজার ১৮৬ জনের, মৃত্যু হয়েছে ১২ জনের। এপ্রিল মাসে করোনা শনাক্ত হয়েছে তিন হাজার ২০১ জনের, মৃত্যু হয়েছে ৬০ জনের। মে মাসে করোনা শনাক্ত হয়েছে দুই হাজার চার জনের, এর মধ্যে ৫৯ জনের মৃত্যু হয়েছে। জুন মাসে করোনা শনাক্ত হয়েছে তিন হাজার ২৮৫ জনের। মৃত্যু হয়েছে ৬৯ জনের।

জুলাই মাসে রেকর্ড করোনা শনাক্ত হয়েছে। এই মাসে ১৪ হাজার ৪৭১ জন আক্রান্ত হন। মৃত্যু হয়েছে ২২৪ জনের। আগস্ট মাসে শনাক্ত হয়েছে ১২ হাজার ৫৩১ জন, মৃত্যু হয়েছে ৩৭৩ জনের। এটাই ছিল সর্বোচ্চ মৃত্যু। সেপ্টেম্বর মাসে শনাক্ত হয়েছেন এক হাজার ৬১১ জন, মৃত্যু হয়েছে ৮৮ জনের। অক্টোবর মাসে শনাক্ত ২৮৭ জন, মৃত্যু হয়েছে ১২ জনের। নভেম্বর মাসে শনাক্ত হয়েছেন ৯৯ জন, মৃত্যু হয়েছে পাঁচ জনের। ডিসেম্বর মাসে শনাক্ত ১০৬ জন, মৃত্যু হয় পাঁচ জনের। সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর থেকে এসব তথ্য জানা গেছে।

বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ২০২১ সালে সিলেট বিভাগে করোনা আক্রান্তদের মধ্যে ৮৯ শতাংশ ছিল সিলেট জেলার বাসিন্দা। সিলেট জেলায় করোনায় আক্রান্ত হয়েছেন ২৪ হাজার ৮২৮ জন। এ ছাড়া সুনামগঞ্জে তিন হাজার ৭৩৮ জন, হবিগঞ্জে চার হাজার ৭১৩ জন এবং মৌলভীবাজারে ছয় হাজার ৩১৪ জন। সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে গত জুলাই মাসে। এই মাসে বিভাগে প্রায় সাড়ে ১৪ হাজার করোনা রোগী শনাক্ত হন।
একই বছর করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন ৯২০ জন। এর মধ্যে সিলেট জেলায় ৭৮৯, হবিগঞ্জে ৩২, সুনামগঞ্জে ৪৯ ও মৌলভীবাজারে ৫০ জনের মৃত্যু হয়। গত আগস্ট মাসে ৩৭৩ জনের সর্বোচ্চ মৃত্যু হয়। এ ছাড়া ২০২১ সালে করোনা আক্রান্ত হয়ে সুস্থ হয়েছেন ৩৫ হাজার ৩৬২ জন। সুস্থদের মধ্যে সিলেট জেলায় ২৩ হাজার ২৪ জন, সুনামগঞ্জে তিন হাজার ৬৮২ জন, হবিগঞ্জে দুই হাজার ৯২৯ জন এবং মৌলভীবাজারে পাঁচ হাজার ৭২৭ জন।সূত্র:সিলেটভিউ

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain