শিরোনাম :
শরীয়াহ বিরোধী রায় বাতিলের দাবিতে সিলেটে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল প্রাথমিক শিক্ষায় বেসরকারি স্কুলগুলোও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে–এমপি এমরান আহমদ চৌধুরী সিলেটে পৃথক অভিযানে ‘ডাকাত’ ও ‘ছিনতাইকারী’ গ্রেপ্তার সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের মহিলা উপ-পরিষদ-এর অভিষেক সম্পন্ন পরিবেশ রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে রংপুরে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের বৃক্ষরোপণ সিলেট মহানগর বিএনপির কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ইউনিটি ট্রাভেলস গ্রুপ-এর উদ্যোগে সিলেট ট্যুরিস্ট ক্লাবের কার্যনির্বাহী কমিটির সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত জাফলং ইসিএ এলাকায় অভিযান: ১০টি ড্রেজার, ৬টি এক্সকেভেটরসহ বিপুল সরঞ্জাম ধ্বংস সিলেটে মহিলা দলের র‌্যালী স্কলার্সহোম মেজরটিলা কলেজে বাংলাবিদ প্রতিযোগিতা অনুষ্ঠিত

সিলেটে এসএসসি ৯২ ব্যাচের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ৪ জানুয়ারী, ২০২২
  • ৩২৯ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: এসএসসি ৯২ব্যাচের উদ্যোগে প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। সোমবার (৩ জানুয়ারি) রাতে সিলেট নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টে এ উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় সদস্যরা বলেন, আজকে এ ধরনের অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে খুবই ভালো লাগছে। আমরা আশা করি এসএসসি ৯২তম ব্যাচের বন্ধুরা মিলে সমাজের অনেক উন্নয়নমূলক কর্মকান্ড চালিয়ে যাবো। সমাজের অসহায় মানুষের উন্নয়নে এ সংগঠন কাজ করছে এবং সব সময় তাদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে যাবো। ৯২তম ব্যাচের বন্ধুদের মধ্যে অনেকে এখন সফল। সংগঠনকে কিভাবে আরো গতিশীল করা যায় সে ব্যাপারে সকলের সহযোগিতা কামনা করা হয়।

প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে বক্তব্য রাখেন এসএসসি ৯২ গ্রুপের মডারেটর মো. মোয়াজ্জেম হোসেন, এসএসসি ৯২সিলেট ফেসবুক গ্রুপের এডমিন বিশিষ্ট ব্যবসায়ী মো. জাহাঙ্গীর আলম, মো. শাহজাহান, জালালাবাদ ক্যান্টমেন্ট বোর্ড হাই স্কুলের সহকারি শিক্ষক মো. মোতাহার হোসেন, জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের সহকারি অধ্যাপক এম. ফজলে এলাহী, সার্ক ইন্টারন্যাশনাল কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মহিউদ্দিন ফারুক, শিব্বির আহমদ, মোহাম্মদ তাহিরুন ইসলাম, মো. সুহেদ আলী, সুরাইয়া রহমান ডেইজি, জয় সরকার, মো. আব্দুল হক, কাজী ফারহানা আলম, এডভোকেট ছালেক আহমদ, এম কারিম বাশার, মো. ইকবাল উদ্দিন, সাঈম খান পলাশ, মো. শরিকুল ইসলাম ফারুক প্রমুখ। বিজ্ঞপ্তি।

 

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain