শিরোনাম :
দুস্কিতে সিসি ঢালাই রাস্তা উদ্ভোধন ও লাল সবুজ সমাজ কল্যাণ সংস্থার কার্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন যান্ত্রিক ত্রুটিতে বন্ধ কুমারগাঁও বিদ্যুৎকেন্দ্র, সিলেটে অসহনীয় লোডশেডিং সিলেট চেম্বারের নির্বাচন স্থগিত ও নতুন প্রশাসক নিয়োগ, দ্রুত গ্রহণযোগ্য নির্বাচনের দাবি সিলেট ব্যবসায়ী ফোরামের নন্দিরগাঁওয়ে বিএনপির মনোনয়ন পেতে এম এ মতিনের মতবিনিময় পর্যটন দিবসে জাফলংয়ে র‍্যালি,সংকট কাটেনি পর্যটনকেন্দ্রগুলোর কয়লা ও পাথর রফতানিকারকদের সাথে মতবিনিময় করতে ভারতে গেলেন সিলেটের ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পুলিশ পদক ৯৮ জনকে প্রদান করলেন-স্বরাষ্ট্রমন্ত্রী গোয়াইনঘাট প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে ৫০ হাজার টাকা অনুদান সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স-এর দ্বিবার্ষিক নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদের নিরঙ্কুশ বিজয় হাফেজরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করছেন: আব্দুল কাইয়ুম চৌধুরী

ওমরাহ হজ পালনে নতুন নির্দেশনা

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ৬ জানুয়ারী, ২০২২
  • ৪০০ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক :: ওমরাহ হজ পালনের ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করেছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। নতুন নির্দেশনা অনুযায়ী, প্রথমবার পবিত্র ওমরাহ পালনের অন্তত ১০ দিন পর দ্বিতীয়বার ওমরাহ পালন করা যাবে।
বুধবার (৫ জানুয়ারি) সংবাদমাধ্যম সৌদি গেজেট এক প্রতিবেদনে জানিয়েছে, নতুন নির্দেশনাটি সব বয়সী মানুষের জন্য কার্যকর। দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় তাদের টুইটারেও নতুন নির্দেশনার বিষয়টি নিশ্চিত করেছে।

এক টুইট বার্তায় বলা হয়েছে, প্রথমবার ওমরাহ পালন শেষে দ্বিতীয়বার ওমরাহ পালনের ক্ষেত্রে ইটামারনা বা তাওয়াক্কলনা অ্যাপের মাধ্যমে আবার আবেদন করতে হবে। ১০ দিন পর আবার আবেদনকারীদের ওমরাহ পালনে অনুমতি দেওয়া হবে।
এদিকে সারাবিশ্বের মতো সৌদি আরবেও বাড়ছে করোনা সংক্রমণ। করোনার নতুন ধরন ওমিক্রনের বিস্তার ঠেকাতে দেশটিতে নতুন করে বিধিনিষেধ আরোপ করা হচ্ছে।
যেকোনো দোকানে প্রবেশ করা বা রাস্তায় বের হলে মাস্ক পরা এবং সামাজিক দূরত্ব মেনে চলার ক্ষেত্রে কঠোর অবস্থানে রয়েছে সরকার। এছাড়া দেশটিতে বিদেশিদের প্রবেশের ক্ষেত্রেও নতুন নির্দেশনা দেওয়া হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain